শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খালেদা জিয়ার বাড়ির কাছে গুলশানে বাসা নিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়ার বাড়ির কাছে গুলশানে বাসা নিলেন মির্জা ফখরুল

ঢাকার বাসা পরিবর্তন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার তিনি তার উত্তরার বাসা ছেড়ে গুলশানের নতুন ভাড়া বাসায় উঠেছেন।লশান-২ নাম্বারের ইউনাইটেড হাসপাতাল সংলগ্ন একটি বাসায় দ্বিতীয় তলায় উঠেছেন বিএনপি মহাসচিব।

 বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  সাংবাদিকদের জানান, উত্তরা থেকে দলীয় কাজে আসা-যাওয়া অনেকটা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে। প্রচণ্ড যানজটে প্রায়ই অসুস্থবোধ করতেন। এছাড়া ভাবিও (মহাসচিবের স্ত্রী) অসুস্থ। সবকিছু বিবেচনা করেই বাসা পরিবর্তন করেছেন দলের মহাসচিব।

জানা গেছে, বিএনপি মহাসচিবের গুলশান-২ নাম্বারের নতুন ভাড়া বাসার কাছেই দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। এছাড়া ওই এলাকার ৭৯ নাম্বার সড়কের বাসায় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী আন্দোলন সংগ্রামের কথা মাথায় রেখে ফকরুল এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম