শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মা-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজশাহীতে ব্যতিক্রমী ১০ বুট ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মা-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজশাহীতে ব্যতিক্রমী ১০ বুট ক্যাম্প

নিরাপদ মাতৃত্ব, শিশুর পুষ্টি, টিকাদান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্যানিটেশন—স্বাস্থ্য সুরক্ষায় এসব বিষয়ে সচেতনতা বাড়াতে রাজশাহীতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী ১০টি বুট ক্যাম্প। এতে ২৫০ জন মা ও কিশোরী অংশ নেন।

শনিবার সকালে নগরের মহিষবাথান এলাকার মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)। ১০টি বুটে ২৫ জন করে মোট ২৫০ জন অংশ নেন। তাদের মধ্যে ০ থেকে ৫৯ মাস বয়সী শিশুর ১০০ জন মা এবং ১৫০ জন কিশোরী ছিলেন।

বুট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উদ্বোধনের পর তিনি প্রতিটি বুট ঘুরে দেখেন এবং স্বাস্থ্য, পুষ্টি, পরিচ্ছন্নতা ও নিরাপদ জীবনযাপন বিষয়ে হাতে-কলমে পরিচালিত কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পরে অংশগ্রহণকারী মা ও কিশোরীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

জেলা প্রশাসক বলেন, কিশোর-কিশোরীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে বয়ঃসন্ধিকালে কন্যাশিশুরা নানা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে। তাই এ সময় তাদের সঠিক স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পুষ্টি সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, নিয়ম মেনে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে চলার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। পাশাপাশি শিশুদের সঠিক সময়ে সুষম ও পুষ্টিকর খাবার দেওয়ার বিষয়েও মায়েদের সচেতন হতে হবে।

মায়েদের জন্য ৫ বুট

মায়েদের জন্য রাখা পাঁচটি বুটে ছিল নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, পজিটিভ ডেভিয়েন্স হার্থ, গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রোমোশন (জিএমপি) এবং হাত ধোয়ার প্রদর্শনী।

এসব বুটে শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা, বৃদ্ধি পর্যবেক্ষণ, স্বাস্থ্যকর পরিচর্যা এবং দৈনন্দিন স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

কিশোরীদের জন্যও ৫ বুট

কিশোরীদের জন্য রাখা পাঁচটি বুটে ছিল শিশু ও কিশোরীদের টিকা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি, পানি-স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, খাদ্য ও পুষ্টি এবং বর্জ্য ব্যবস্থাপনা।

এসব কার্যক্রমে কৈশোরের শারীরিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণ, নিরাপদ পানি ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। সঞ্চালনা করেন জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী।

এ সময় সহকারী কমিশনার নুরুল আবছার সবুজ, সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগম, প্রোগ্রাম অফিসার রিপন হালদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার অর্জুন রায়সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম