শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বারবার ঠোঁট ফাটছে? মেনে চলুন ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক   |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বারবার ঠোঁট ফাটছে? মেনে চলুন ঘরোয়া উপায়

ঠোঁট ফাটা শুধু যে শীতকালে হয় তা নয়, গরমের দিনেও এটা হতে পারে। অনেক সময় ঠোঁট এতটাই ফেটে যায় যে রক্ত পর্যন্ত বের হয়। তবে নিয়মিত যত্ন নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

ঠোঁট ফাটার কারণ
সাধারণ কয়েকটি কারণে ঠোঁট ফেটে যায়। যেমন-পর্যাপ্ত পানি না খাওয়া (ডিহাইড্রেশন), অতিরিক্ত ঠান্ডা বা গরম আবহাওয়া, ঘন ঘন ঠোঁট চাটা বা কামড়ানো, মানানসই লিপ বাম ব্যবহার না করা, ভিটামিন বি, আয়রন বা জিঙ্কের অভাব

ঠোঁট ফাটা রোধে কার্যকর ঘরোয়া উপায়

নারকেল তেল : নারকেল তেলে থাকা প্রাকৃতিক ময়েশ্চারাইজিং ঠোঁটের শুষ্কতা দূর করে। দিনে ২–৩ বার ঠোঁটে হালকা করে তেল লাগান।

মধু ও গ্লিসারিনের মিশ্রণ : ১ চামচ মধু ও ১ চামচ গ্লিসারিন মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগান। এটি ঠোঁটকে নরম রাখে এবং ফাটা দ্রুত সারিয়ে তোলে।

ঘি বা দুধের সর : প্রাকৃতিক ঘি বা দুধের সর ঠোঁটের জন্য অত্যন্ত উপকারী। সকালে ও রাতে ঘুমানোর আগে ঠোঁটে লাগাতে পারেন।

অ্যালোভেরা জেল : অ্যালোভেরা ঠান্ডা ও হাইড্রেটিং উপাদানে ভরপুর। অ্যালোভেরা জেল ঠোঁটে লাগালে চুলকানি, জ্বালা ও ফাটাভাব কমে যায়।

শসার রস : শসা ঠোঁট ঠান্ডা ও ময়েশ্চারাইজ করে। শসার পাতলা স্লাইস ঠোঁটে ঘষে ৫–১০ মিনিট রেখে দিন। এটি ঠোঁটকে হাইড্রেট করে।

ঠোট ফাঁটা রোধে আরও যা করবেন

দিনে অন্তত ৮–১০ গ্লাস পানি পান করুন

ঠোঁটের জন্য এসপিএফযুক্ত লিপ বাম ব্যবহার করুন

রাতে ঘুমানোর আগে লিপ বাম বা প্রাকৃতিক তেল ব্যবহার করুন

যা করবেন না
ঠোঁট চাটবেন না বা কামড়াবেন না

বেশি কেমিক্যালযুক্ত লিপস্টিক ব্যবহার করবেন না

ঠোঁট ফাটা অবস্থায় স্ক্রাব করবেন না

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম