শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইঁদুরের জন্য মেয়র এডামসও টিকেট খেলেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৪৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইঁদুরের জন্য মেয়র এডামসও টিকেট খেলেন

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস নিজেই ইঁদুরের জন্য ৩ শ’ ডলারের টিকেট খেলেন। ব্রকলিনের বেডফোর্ড-স্টাইভাসেন্ট এলাকায় লাফায়েত স্ট্রিটের ওপর তার রেন্টাল বাড়িতে ইঁদুর ইনফেস্টেশনের জন্য এ টিকেট পেয়েছেন। মেয়র গত বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ঐ বাড়ির পুরো ব্লক থেকে ইঁদুর তাড়াতে ৬ হাজার ৮ শত ডলার ব্যয় করেছি। সবাই জানে, আমি ইঁদুর হেট করি। পুরো সিটি থেকেই তা দূর করতে কাজ করছি।
মেয়র এডামস বলেছেন, আমার ঐ বাড়ির পুরো ব্লক জুড়েই অনেকদিন থেকে ইঁদুরের উপদ্রপ ছিল। ব্লকের বাসিন্দারা তা দমন করতে কাজও করেছ্নে । গত মঙ্গলবার মেয়র তার টিকেটকে ডিফেন্ড করতে কোর্টে ভার্চয়াল হেয়ারিং এ অংশ নেন। এ টিকেট এর বিরুদ্ধে লড়বার জন্য তিনি এটর্নি রাহুল আগারওয়ালাকে দায়িত্ব দিয়েছেন। উল্লেখ্য এই টিকের জন্য আগের ট্রায়ালে মেয়র অংশ নেননি বা নিতে পারেন নি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম