শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লবণ পানি দিয়ে কুলিকুলি করার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক   |   বুধবার, ০৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লবণ পানি দিয়ে কুলিকুলি করার উপকারিতা

গলা ব্যথা হলেই বেশিরভাগ মানুষ গরম পানিতে লবণ দিয়ে কুলিকুচি করেন। এটি ঠান্ডা-সর্দি সারাতে বেশ কার্যকর। অনেকেই হয়তো জানেন না, কেবল ঠান্ডা লাগা দূর করতেই নয়, লবণ পানি দিয়ে কুলিকুচি করার আরও অনেক উপকার আছে। বসন্তের মৌসুমে রোগবালাই ঠেকিয়ে রাখতে এই পদ্ধতি বেশি উপকারী। ঠান্ডা না লাগলেও দিনে অন্তত এক বার কুলিকুচি করলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

শরীরে পিএইচের ভারসাম্য ঠিক থাকে: গলায় থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে শরীরে অ্যাসিডের মাত্রা বাড়তে শুরু করে, যার প্রভাবে পিএইচের ভারসাম্য নষ্ট হয়। নিয়মিত লবণ পানি দিয়ে কুলিকুচি করলে এই সমস্যা অনেকটা কমানো যায়। এতে অ্যাসিডের প্রভাব কমতে থাকে। ফলে পিএইচ ভারসাম্য ঠিক থাকে, যে কারণে গলায় উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে শুরু করে।

ফুসফুসে সংক্রমণের ঝুঁকি কমে : কেবল ঋতু পরিবর্তনের সময় নয়, দূষণের কারণেও ফুসফুসে সংক্রমণ হয়। দিনে তিন থেকে চার বার লবণ পানি দিয়ে কুলিকুচি করলেই সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারেন। একই সঙ্গে নানা ধরনের ক্ষতিকর জীবাণুর কারণে ফুসফুসের ক্ষতির আশঙ্কাও কমে যায়।

টনসিলাইটিসের প্রকোপ কমবে : টনসিলের সমস্যা থাকলে নিয়মিত লবণ পানি দিয়ে গার্গল করার অভ্যাস করুন। ব্যাকটেরিয়া অথবা ভাইরাল সংক্রমণের কারণেই টনসিলে প্রদাহের মাত্রা বেড়ে যায়, ফলে যন্ত্রণা শুরু হয়। লবণ পানি দিয়ে কুলিকুচি করলে জীবাণুগুলি ধ্বংস হয়। ফলে টনসিলাইটিসের প্রকোপ কমে।

মুখের দুর্গন্ধ দূর হয় : সাধারণত দু’টি কারণে মুখে দুর্গন্ধ হয়। মুখগহ্বরে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পেলে আর শরীরে পিএইচের ভারসাম্য নষ্ট হলে এই ধরনের সমস্যা বাড়ে। এই দুই ক্ষেত্রেই হালকা গরম পানি দিয়ে কুলিকুচি করলে দারুণ কাজে আসে।

দাঁতের সমস্যা দূর হয় : নিয়মিত লবণ পানি দিয়ে কুলিকুচি করলে দাঁতের ক্ষয় রোধ হয়। লবণে থাকা বিভিন্ন খনিজ দাঁতের জন্য বেশ উপকারী। নিয়মিত কুলিকুচি করলে দাঁতের এনামেলের ক্ষতিও রোধ হয়। দাঁতের ব্যথা হলে তাৎক্ষণিক আরাম পেতে এই পদ্ধতি অনসুরণ করতে পারেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম