শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গরমে ত্বকে বরফ লাগাতে মেনে চলুন কিছু টিপস

লাইফস্টাইল ডেস্ক   |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গরমে ত্বকে বরফ লাগাতে মেনে চলুন কিছু টিপস

সকালে ঘুম থেকে উঠোর পর অনেকেরই চোখমুখ ফোলা লাগে। আবার অনেক সময়ে রোদে বেশিক্ষণ থাকলেও মুখ বেশ ফোলা ফোলা দেখায়। ধীরে ধীরে কিছুক্ষণ পর এই ফোলা ভাব কমেও যায়। তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী হয় হলে সমস্যা । অনেক সময় কম ঘুম, অতিরিক্ত ওজন, পরিশ্রম কিংবা অ্যালার্জিজনিত কারণেও মুখ ফুলে যায়। তবে কারণ যাই হোক, প্রাথমিক ভাবে মুখে খানিকক্ষণ বরফ ঘষলে, এই সমস্যা চলে যায়। চোখের নীচের ফোলা ভাব বরফ ঘষলেই নিমেষে মিলিয়ে যায়। মেকআপ করার আগেও মুখে একটু বরফ ঘষলে ত্বকে সতেজভাব বজায় থাকে।

তবে চোখমুখের ফোলা ভাব কমানো ছাড়াও, বরফ ত্বকের আরও অনেক সমস্যার সমাধান করে। এই কারণে ‘আইস ফেশিয়াল’ বেশ জনপ্রিয়। তবে ত্বকে বরফ লাগাতে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
ত্বকে বরফ লাগানোর উপকারিতা

১. ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে বরফের জুড়ি নেই। এক টুকরো বরফ মিনিট পাঁচেক ত্বকে ঘষলেই ক্লান্তি দূর হবে।

২. গরমে ত্বকে র‍্যাশ, ফুসকুড়ি দেখা দেয়। এসব প্রতিরোধে ত্বকে বরফ ব্যবহার করতে পারে।

তবে সব কিছুর মতোই বরফ ব্যবহারেরও কিছু ভালো এবং মন্দ দিক থাকে। কিছু নিয়ম মেনে বরফ ব্যবহার না করলে, সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

১. ত্বকের কোনও এক জায়গায় বেশিক্ষণ বরফ চেপে ধরে রাখা ঠিক নয়। তা না হলে ত্বকে দাগ পড়তে পারে।

২. ত্বকে সরাসরি বরফ দেওয়া ঠিক হবে না। পাতলা সুতির কাপড়ে বরফ মুড়িয়ে ত্বকে লাগালে ভালো।

৩. বরফ ঘষার পরে অনেকেরই মুখে লাল লাল ভাব দেখা যায়। অনেকের ক্ষেত্রে তা বেশিক্ষণ থেকে যায়। বার বার এমন হলে একটানা বরফ ব্যবহার এড়িয়ে চলুন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম