শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার। এই পদে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৫ই ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনির হায়দার নিউইয়র্ক থেকে দু’একদিনের মধ্যে দেশে ফিরে এ পদে যোগদান করবেন বলে সরকারি সূত্র জানিয়েছে। মনির হায়দার দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায়যায়দিন, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি বাংলাভিশন টেলিভিশনের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াঁজো এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম