নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ২৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রকসে সম্মিলিতভাবে বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে গঠিত হয়েছে একটি বিজয় দিবস উদযাপন কমিটি। এ কমিটিতে সামাদ মিয়া জাকের আহবায়ক, কাজী রবিউজ্জামান সদস্য সচিব ও এ ইসলাম মামুন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। গত ১৮ নভেম্বর সন্ধ্যায় খলিল বিরিয়ানী রেষ্টুরেন্টে অনুষ্ঠানের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহবায়ক সামাদ মিয়া জাকের।
![]()
আলোচনায় অংশ নেন আব্দুস শহীদ, কাজী রবিউজ্জামান, এম ইসলাম মামুন,জগলুল চৌধুরী,শামীম আহমেদ, খবির উদ্দীন ও নুরে আলম জিকু সহ অনেকে।