শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অল্পতেই মুখ ঘামে? সমাধানে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক   |   সোমবার, ২৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অল্পতেই মুখ ঘামে? সমাধানে কী করবেন

অনেকেই আছেন রোদে বের হওয়া মাত্রই মুখও ঘামতে শুরু করে। এর ফলে সানস্ক্রিন, মেকআপ গলে একাকার হয়ে যায়। মুখের ঘামের পেছনে একাধিক কারণ থাকে। কারও জিনগত, কারও হরমোনের ওঠাপড়া, কারও আবার দুশ্চিন্তা কিংবা উৎকণ্ঠা থেকেও মুখ ঘামতে পারে।

যাদের হাইপারথাইরয়েডিজম বা স্নায়ুঘটিত রোগ রয়েছে, তাদেরও মুখ ঘামে। এছাড়া স্থূলতার সমস্যায়ও অনেকের মুখ ঘামে।

বিশেষজ্ঞদের মতে, মুখে ঘাম হওয়ার কিছু ইতিবাচক দিকও রয়েছে। এতে ত্বক ঠান্ডা থাকে, ক্ষতিকারক উপাদানগুলি বেরিয়ে যায়, রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে, দুশ্চিন্তা দূর হয়। আবার বিপরীতটাও হতে পারে। ঘামের কারণে মুখ চুলকাতে পারে, পানিশূন্যতার সমস্যা বাড়তে পারে, অস্বস্তি বোধ করতে পারেন।

মুখের ঘাম বন্ধ করতে কী করবেন

১. অয়েল ফ্রি ফেসিয়াল ওয়াইপস ব্যবহার করতে পারেন।

২. হালকা সুতির জামা পরুন গরমে।

৩. পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। এতে শরীরে তাপমাত্রার ভারসাম্য বজায় থাকবে। মুখ কম ঘামবে।

৪. গরমে বেশি মসলাদার খাবার না খাওয়াই ভালো। চিন্তা-উৎকণ্ঠা দূরে সরিয়ে রাখুন।

তবে অতিরিক্ত মুখ ঘামলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম