শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাস্তার টেবিলে মোমেন মুশফিক বাকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাস্তার টেবিলে মোমেন মুশফিক বাকযুদ্ধ

 

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রী ড. আবুল মোমেন ও সাংবাদিক মুশফিকুল আনসারী ছিলেন নিউইয়র্কে। ২৩ সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যান ওয়াশিংটন ডিসিতে। ড. মোমেন খোশ মেজাজে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে স্বস্ত্রীক নাস্তা খেতে আসেন।  সেখানে সংগীদের নিয়ে মুশফিক সকালের নাস্তা খেতে বসেছিলেন। এক পর্যায়ে সখানে প্রবেশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। মুশফিককে দেখে সরাসরি  টেবিল গিয়ে শুরু করেন কথপোকথন।
মোমেন: কেমন আছেন?
মুশফিক: ভালো আর কই? আপনি এখানে কী করেন?
মোমেন: খাইতে এসে আপনাকে দেখে আসলাম।
মুশফিক: তা ভালো করেছেন? তবে ক্ষমতা ছাড়ছেন কবে?
মোমেন: ক্ষমতা ছাড়ব কেন?
মুশফিক: অবশ্যই ক্ষমতা ছেড়ে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
মোমেন: যুক্তরাষ্ট্রে কী নির্বাচনের সময় প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ে?
মুশফিক: কিসের মধ্যে কী! দেশটাকে কোথায় নিয়ে গেছেন? ভালোয় ভালোয় উনিসহ ক্ষমতা ছেড়ে দেন। না হলে কিন্তু বিপদ ভয়াবহ। আর তখন কোন কিছু করা যাবেনা। বরং এখনই ছেড়ে দিলে এক্সিটের বিষয়ে ভাবা যেতে পারে।
মোমেন: দেখা যাক কি হয়।
এক পর্যায়ে ড. মোমেন নাস্তা খেতে নিজ টেবিলে চলে যান।
Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম