শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাকিস্তানে ডিজেল-পেট্রলের রেকর্ড দাম বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানে ডিজেল-পেট্রলের রেকর্ড দাম বৃদ্ধি

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে রেকর্ড পরিমাণ দাম বাড়ল ডিজেল ও পেট্রলের। দেশটিতে প্রতি লিটারে ২০ রুপি পর্যন্ত জ্বালানির দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম আজ বুধবার থেকে কার্যকর হবে।

দেশটির অর্থ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার থেকে ১৭.৫০ রুপি বেড়ে পেট্রলের দাম হবে লিটারে ২৯০.৪৫ রুপি। হাই-স্পিড ডিজেলের দাম ২০ রুপি বেড়ে ২৯৩.৪০ রুপি হবে লিটারে। খবর- ডন

সোমবার শপথ নেওয়া তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার অনুমোদন দেওয়ার পরে গভীর রাতে অর্থ মন্ত্রণালয় বর্ধিত দাম ঘোষণা করে।

অর্থনৈতিক সংকটে ভোগা পাকিস্তানে গত দুই মাস মূল্যস্ফীতি কিছুটা স্থিতিশীল ছিল। জ্বালানির দাম বাড়ার প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম