শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টিমসে আসছে ইশারা ভাষা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২০ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৪৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টিমসে আসছে ইশারা ভাষা

বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ সহজ করতে উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট এবার নিজেদের যোগাযোগের প্ল্যাটফর্ম টিমস-এ সাংকেতিক ভাষা ব্যবহারে ‘সাইন ল্যাঙ্গুয়েজ ভিউ’ সুবিধা চালু করছে। সাংকেতিক ভাষা ব্যবহারের কার্যকারিতা পরখ করতে ইতোমধ্যে পরীক্ষামূলক সেবাটি টিমস অ্যাপে যুক্ত হয়েছে।

এ সুবিধা ব্যবহারের মাধ্যমে ভালোভাবে ইশারা ভাষা বোঝার জন্য বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির সামনে বড় পর্দায়ও দোভাষীর ভিডিও দেখানো যাবে। পাশাপাশি বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের ইশারা ভাষা দোভাষীর মাধ্যমে অন্যরা শুনতে পারবেন। ফলে বাক ও শ্রবণপ্রতিবন্ধীরাও অনলাইন বৈঠকে অংশ নিতে পারবেন স্বাচ্ছন্দ্যে। শিগগিরই এ সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। এ সুবিধা কাজে লাগিয়ে ভিডিও কলের সময় বিভিন্ন ব্যক্তির বক্তব্য বা বৈঠকের বিষয়বস্তু ইশারা ভাষায় রূপান্তর করে দেখানো যাবে। হ প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম