শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এবার রিলসে নতুন ফিচার নিয়ে এলো ইনস্টাগ্রাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক   |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৪৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার রিলসে নতুন ফিচার নিয়ে এলো ইনস্টাগ্রাম

নতুন নতুন ফিচারের জন্য জনপ্রিয়তা বাড়ছে ইনস্টাগ্রামের। এবার রিলসে নতুন ফিচার যোগ করছে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

মেটা প্রধান মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ইনস্টাগ্রাম রিলসে স্টোরির মতোই ফিচার যুক্ত হয়েছে। যার মাধ্যমে ইউজাররা ভিডিওর সঙ্গে গানের কথাও লিখে আপলোড করতে পারবেন।

জানা গেছে, স্টোরি যেভাবে আপলোড করা হয় অনেকটা সেই পদ্ধতিতে এই কাজ করা যাবে। ‘+’ আইকনটি ক্লিক করে রিলস তৈরি করতে হবে। তারপর Audio অপশনে ক্লিক করে যোগ করুন আপনার পছন্দের গান। এবার বাঁ-দিকে সোয়াইপ করে যোগ করুন সেই গানের লিরিক্স বা শব্দগুলো।

ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসারি বলছেন, অনেক সময়ই দেখা যায় ইউজাররা ম্যানুয়ালি গানের লিরিক্স যোগ করেন। কিন্তু এবার তা আরও সহজেই করা যাবে। এতে নিজের মনের ভাব আরও ভালোভাবে ব্যক্ত করা যাবে।

তবে শুধু গানের কথা যোগ করাই নয়, ইউজারদের আকৃষ্ট করতে ভবিষ্যতে ইনস্টাগ্রামে আরও কিছু ফিচার আনার কথাও জানিয়েছেন মোসারি।

এর আগে গত মাসের শেষে এমন ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছিল ইনস্টাগ্রাম।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম