শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লগইনস অ্যান্ড সিকিউরিটি

তথ্য প্রযুক্তি ডেস্ক   |   সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লগইনস অ্যান্ড সিকিউরিটি

অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা থাকলে সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিংসে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করা বা ইউজ টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা টুএফএ চালু করা জরুরি। আক্রান্ত অ্যাকাউন্টের ডেটায় অ্যাকসেস বিদ্যমান এমন যে কোনো সন্দেহজনক বা ক্ষতিকর অ্যাপ্লিকেশন মুছে দেওয়ার পরামর্শ দেয় ফেসবুক। তাই সেটিংসের অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অপশন থেকে বর্তমানে ব্যবহৃত হচ্ছে না এমন সব অ্যাপ খুঁজে বের করে তা দ্রুত মুছে ফেলতে হবে।

অ্যাকাউন্ট হ্যাক হলে তা দ্রুত বন্ধুদের জানিয়ে দিয়ে তাদের সাবধান করতে উৎসাহিত করে ফেসবুক। ফলে বন্ধুদের ওই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার আগপর্যন্ত আক্রান্ত অ্যাকাউন্ট থেকে পাঠানো যে কোনো লিঙ্ক বা পোস্টে ক্লিক করা থেকে বিরত থাকতে বলতে হবে। নিরাপত্তা নিশ্চিতে ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসের ‘লগইনস অ্যান্ড সিকিউরিটি’ অপশনের গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগইনস অপশনে সাইনআপ করতে হবে। অপশনটি নির্বাচিত থাকলে অপরিচিত যে কোনো ডিভাইস থেকে অ্যাকাউন্টে লগইন করা হলে ফেসবুক ভুক্তভোগীকে সাবধান করবে। অ্যাকাউন্ট নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ধাপ অনুসরণে সহায়তা করবে।

নতুন অ্যাপ ও প্ল্যাটফর্মে ক্ষতিসাধনে হ্যাকাররা প্রতিনিয়ত নিজেদের কৌশল বদলাতে থাকে। তাই সব সময় সতর্ক থাকা, সিকিউরিটি নিশ্চিত করে অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করা জরুরি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম