শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সাবধান

তথ্য প্রযুক্তি ডেস্ক   |   শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সাবধান

যথাযথ সোর্স যাচাই না করেই ফোনে হুটহাট অ্যাপ ডাউনলোড করেন অনেকে। ফলে ভাইরাস ছড়িয়ে পড়ে পুরো স্মার্টফোনে। নিরাপত্তা সূত্র বলছে, গুগলে ম্যালওয়্যার ভাইরাসের আক্রমণ বেড়েছে। ইন্টারনেটে নাটকীয় সব ফাঁদ পাতছে সাইবার চক্র।

শনাক্ত বেশ কয়েকটি অ্যাপ ফোন থেকে মুছে ফেলার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। চিহ্নিত সব অ্যাপ নিজের ফোনে আছে কিনা যাচাই করে নিন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন গ্রাহককে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, চিহ্নিত সব অ্যাপে যুক্ত আছে ম্যালওয়্যার ভাইরাস; যা স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রোগ্রাম হিসেবে গুপ্তচরবৃত্তিতে সক্রিয়। কিছু অ্যাপ গুগল প্লে-স্টোরেও দৃশ্যমান। গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও ফোনকলের তথ্য চুরি করতে সক্ষম। উল্লিখিত ম্যালিশিয়াস অ্যাপ ঝুঁকিপূর্ণ। অন্যদিকে গুগল সূত্রে জানা গেছে, চিহ্নিত অ্যাপ দুই বছর ধরে প্লে-স্টোরে রয়েছে।

ফলে লাখো গ্রাহক অ্যাপগুলো ইনস্টল করেছে, তা নিশ্চিত করেই বলা যায়। শনাক্ত অ্যাপের মধ্যে প্রাইভি টক, লেটস চ্যাট, কুইক চ্যাট, রাফাকাত ও মিট মি বহুল আলোচিত।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম