শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে চ্যাট মিউট করুন

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৪৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে চ্যাট মিউট করুন

জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার। ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকাংশই এ দুই অ্যাপের অন্তত একটি ব্যবহার করেন। মেটার এই দুই সেবা প্রতিদিন কয়েকশ কোটি গ্রাহক ব্যবহার করে থাকেন। একই কোম্পানির হওয়ার কারণে এ দুই মেসেজিং প্ল্যাটফর্মে একাধিক ফিচারে সামঞ্জস্য রয়েছে। এর মধ্যে অন্যতম ফিচার চ্যাট মিউট করার সুবিধা। কেউ বারবার অপ্রয়োজনীয় মেসেজ পাঠাতে থাকলে আপনি নির্দিষ্ট সেই চ্যাটের নোটিফিকেশন বন্ধ করে দিতে পারবেন। মিউট ফিচার ব্যবহার করে এই কাজ করা সম্ভব। হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার উভয় অ্যাপেই চ্যাট মিউট করার সুবিধা রয়েছে।

হোয়াটসঅ্যাপ
স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। যে চ্যাট মিউট করতে চান সেই চ্যাটের ওপর ট্যাপ করে হোল্ড করুন। এবার মিউট অপশন সিলেক্ট করুন।এবার যে সময়ের জন্য চ্যাট মিউট রাখতে চান তা সিলেক্ট করে নিন। আট ঘণ্টা, এক সপ্তাহ অথবা চিরতরের জন্য কোনো চ্যাট মিউট করার সুযোগ দেয় হোয়াটসঅ্যাপ।

ফেসবুক মেসেঞ্জার
স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার ওপেন করুন। এবার যে চ্যাট মিউট করতে চান সেটা ট্যাপ করে হোল্ড করুন। এবার মিউট অপশন সিলেক্ট করে নিন। এবার যে সময়ের জন্য চ্যাট মিউট রাখতে চান তা সিলেক্ট করে নিন। ১৫ মিনিট, এক ঘণ্টা, আট ঘণ্টা, ২৪ ঘণ্টা ও যতক্ষণ পর্যন্ত তা আপনি পরিবর্তন করছেন ততক্ষণ সময়ের জন্য কোনো চ্যাট মিউট করার সুযোগ দেয় ফেসবুক মেসেঞ্জার।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম