শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডিজিটাল বাংলাদেশের সুফল নগদ: মোস্তাফা জব্বার

তথ্য প্রযুক্তি ডেস্ক   |   বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৩৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিজিটাল বাংলাদেশের সুফল নগদ: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সুফল মিলেছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে। আর এই ডিজিটাল বাংলাদেশেরই অন্যতম সুফল হলো বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।
গত সোমবার ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ডিজিটাল ডাক সেবা প্রদর্শনী ও আলোচনা সভার বিরতিতে সংবাদমাধ্যমের কাছে এ কথা বলেন মোস্তাফা জব্বার।

বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে গত সোমবার ডাক ভবনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়। এ উপলক্ষে ডাক বিভাগ একটি ডিজিটাল ডাক সেবা প্রদর্শনী আয়োজন করে। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোস্তাফা জব্বার বলেন, একটি কৃষিভিত্তিক দেশ বাংলাদেশ, সেই দেশ এখন প্রযুক্তিতে অনেকের ঈর্ষার কারণ। ডিজিটালাইজেশনের বড় একটা ফল হলো হাতের মুঠোয় আমরা প্রায় ক্যাশলেস সোসাইটি পেয়েছি। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আমরা এখন ক্যাশ আউট, ক্যাশ ইন, কেনাকাটা করতে পারছি। আর এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে আমাদের ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। ২০১৯ সালে যাত্রা শুরু করে নগদ এখন দেশের অন্যতম জনপ্রিয় সার্ভিসে পরিণত হয়েছে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হারুনুর রশীদ। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

তিনি বলেন, প্রকৃত অর্থে বাংলাদেশে সবচেয়ে বেশি ডিজিটালাইজেশন হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে। বিশেষ করে এমএফএসগুলো এক্ষেত্রে বিপ্লব করেছ। উদাহরণ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগের সেবা নগদ-এর কথা বলা যায়।

আলোচনা সভার শেষে বক্তব্য দেন সভার সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান। ডিজিটাল বাংলাদেশ নিয়ে নিজের অভিজ্ঞতা সকলের সাথে ভাগাভাগি করেন এবং সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, প্রত্যেককে নিজের জায়গা থেকে আরও বেশি ডিজিটাল দুনিয়ার উপযুক্ত হয়ে ওঠার চেষ্টা করতে হবে।

সভায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

এর আগে ডিজিটাল ডাক সেবা প্রদর্শনীতে ডাক বিভাগের আটটি ডিজিটাল সেবার স্টল রাখা হয়। স্টলগুলোর মধ্যে ছিল- ইএমটিএস ও পোস্টাল ক্যাশ কার্ড, অনলাইন ডাক জীবন বীমা ও সঞ্চয়পত্র, ডমেস্টিক মেইল মনিটরিং সফটওয়্যার, ফ্রাংকিং, বাল্ক মেইল বুকিং এবং ডেলিভারি, ডাকযোগে ভূমিসেবা, ফিলাটেলি, আইপিএল ডট পোস্ট, সিডিএস ডট পোস্ট, ট্র্যাক অ্যান্ড ট্রেস এবং ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং অন্যান্য অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। অতিথিরা নগদ স্টলে এসে ক্যাশ আউট, ক্যাশ ইন এবং সেন্ড মানি নিয়ে জানতে চান। এছাড়া তারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে কেনাকাটা সম্পর্কে জানেন। নগদ-এর কর্মকর্তারা অতিথিদের সেসব বিষয়ে ধারণা দেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম