শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলেটি ভাষায় ‘খুঁজি তোমারে’

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ২৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটি ভাষায় ‘খুঁজি তোমারে’

সিলেটের ভাষার গান করে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন গায়ক আশরাফুল পাভেল। সুদূর প্রবাসে বসেও তিনি নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন বাংলা গান। এরইমধ্যে তার কণ্ঠে আধুনিক গানের সাথে সিলেট অঞ্চলের ভাষার মিশ্রণে তৈরি করেছেন। সম্প্রতি আশরাফুল পাভেলের কণ্ঠে প্রকাশিত হয়েছে আরেকটি সিলেটি ভাষার গান। শিরোনাম ‘খুঁজি তোমারে’।

‘আমি সারা সিলট অলি গলি খুঁজি তোমারে/ জানি তুমি আছো সোনা বন্ধু আমার অন্তরে’ এমন কথায় গানটির গীতিকবিতা সাজিয়েছেন সিলেটের মাহতাব শাহ্ ফকীর। সুর ও সঙ্গীতায়োজন করেছন আশরাফুল পাভেল নিজেই। সিলেটের বিভিন্ন দৃষ্টিনন্দন লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। গানটিতে আশরাফুল পাভেলের সাথে মডেল হিসেবে দেখা যাবে স্নিগ্ধাকে।

নতুন এই গানটি নিয়ে আশরাফুল পাভেল বলেন, ‘গানটির গীতিকবি মাহতাব শাহ্ ফকীরের সাথে আমার সম্পর্ক শুধু গান দিয়েই নয়। আমাদের রক্তের সম্পর্ক রয়েছে। তিনি আমার আপন চাচা। ইতিমধ্যে তার লেখা অনেক গানই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তার লেখার মাঝে আধ্যাতিক এক শক্তি আছে।আমার বিশ্বাস তার আগের গান গুলোর মতই আমার গাওয়া এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।

গানটি প্রকাশিত হয়েছে আশরাফুল পাভেলের ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম