শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘বিদেশি ছবি আসুক, মাল্টিপ্লেক্সে বাংলা ছবি যেন সমান শো পায়’

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বিদেশি ছবি আসুক, মাল্টিপ্লেক্সে বাংলা ছবি যেন সমান শো পায়’

দেশের মাল্টিপ্লেক্সগুলোতে হলিউডের সিনেমা প্রদর্শিত হচ্ছে বহু আগে থেকেই। এবার হল মালিকদের দাবিতে সাফটা চুক্তির আওতায় হিন্দি ছবি মুক্তির অনুমতি দিয়েছে সরকার। সেই ধারবাহিকতায় সম্প্রতি বাংলাদেশে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। এই পরিস্থিতে মাল্টিপ্লেক্সেগুলোতে বাংলা ছবি যেনো বিদেশি ছবির সমান শো পায় সেই দাবি তুললেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপংকর দীপন।

তিনি বলেন,দেশে বিদেশি সব ছবিই আসুক। আমাদের কোনো আপত্তি নেই। এটা বিশ্বায়নের যুগ তাই আপত্তি থাকার কথাও না। তবে এক্ষেত্রে মাল্টিপ্লেক্সগুলোতে যেনো বাংলা ছবি বঞ্চিত না হয়। বিদেশি ছবির সঙ্গে যেনো বাংলা ছবিও সমান শো পায়।

এদিকে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে দীপংকর দীপন পরিচালিত বিগ বাজেটের ছবি ‘অন্তর্জাল’। দাবি করা হচ্ছে, বাংলাদেশে এটিই প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম