ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রায় ১২ বছর পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করবেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছেন মিমি।
‘তাণ্ডব’ লেখা ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে শুধু লেখেন, ‘#Tandav’। পোস্টটি প্রকাশের পরই নতুন সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।
সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তীর স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিমির পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্যের ঘরে শুভশ্রী লেখেন, ‘সুপার হ্যাপি’।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ‘তাণ্ডব’-এ মিমিকে আবারও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে সিনেমাটির গল্প ও মিমির চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন মিমি। সবশেষ রাজের পরিচালনায় ‘কাটমুণ্ডু’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এরপর দীর্ঘ সময় এই নির্মাতার সঙ্গে আর কাজ করা হয়নি তার।
দীর্ঘ বিরতির পর রাজের প্রযোজনায় মিমির নতুন সিনেমা ‘তাণ্ডব’ তাই টালিউডে নতুন করে আগ্রহ তৈরি করেছে।