শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সেলেনার ঝলমলে উপস্থিতিতে মুগ্ধ এমির লাল গালিচা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেলেনার ঝলমলে উপস্থিতিতে মুগ্ধ এমির লাল গালিচা

ছোট বয়সেই টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু। এরপর অভিনয়, সংগীত ও ফ্যাশনের জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সেলেনা গোমেজ। সময়ের সঙ্গে বদলেছে তাঁর পর্দার উপস্থিতি, বদলেছে সাজপোশাকের ধরনও। তবে আভিজাত্য ও স্বকীয়তায় বরাবরই আলাদা এই তারকা।

২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় সেলেনার উপস্থিতি যেন সেই কথাই আবারও প্রমাণ করল। সোনালি ধাতব পুঁতি খচিত মারমেইড গাউনে তাঁকে দেখা যায় রাজকীয় সাজে। ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভুইতোঁর বিশেষভাবে তৈরি পোশাকটি তাঁর সৌন্দর্যে যোগ করে ভিন্ন মাত্রা।

সাজেও ছিল পরিমিতির ছাপ। গাউনের সঙ্গে মানানসই হীরা ও সোনার অলঙ্কারে সেজেছিলেন সেলেনা। তাঁর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন এরিন ওয়ালশ। সব মিলিয়ে লাল গালিচায় তাঁর উপস্থিতি হয়ে ওঠে সন্ধ্যার অন্যতম আকর্ষণ।

তবে এবারের এমি সেলেনার জন্য শুধু ফ্যাশনের ঝলক ছড়ানোর আয়োজন ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর অভিনয়জীবনের আবেগঘন একটি অধ্যায়ও। জনপ্রিয় সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর সঙ্গে দীর্ঘ পথচলায় অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

২০২২ সালে নির্বাহী প্রযোজক হিসেবে প্রথম এমি মনোনয়ন পাওয়ার পর থেকেই এই আয়োজনের লাল গালিচায় সেলেনার উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করেছে। প্রতিবারই তাঁর পোশাক ও সাজ নিয়ে আলোচনা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

তবে ঝলমলে এই রাতের আড়ালে ছিল কিছুটা মনখারাপের আবহ। ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর শেষ মৌসুমের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে এই সিরিজকে ঘিরে এমির লাল গালিচায় সেলেনার পরিচিত উপস্থিতিও হয়তো শেষবারের মতো দেখা গেল।

ফ্যাশনে রাজকীয়তা আর বিদায়ের আবেগ—দুইয়ের মিশেলে সেলেনার এবারের এমি উপস্থিতি তাই হয়ে থাকল বিশেষ স্মরণীয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম