শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অজয়ের টিভি অভিষেকেই চমক, ১৫ পর্বে পারিশ্রমিক ৯০ কোটি

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অজয়ের টিভি অভিষেকেই চমক, ১৫ পর্বে পারিশ্রমিক ৯০ কোটি

বলিউডের পর্দা মাতানোর পর এবার টেলিভিশনে অভিষেক হয়েছে অজয় দেবগনের। অভিনয় নয়, জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমে উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে তাকে। আর টেলিভিশনে পা রাখতেই তার পারিশ্রমিকের অঙ্ক নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

গত ৩১ আগস্ট থেকে প্রচার শুরু হয়েছে ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন পর্ব। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, নতুন মৌসুমের জন্য ১৫টি পর্বের চুক্তি করেছেন অজয়। পুরো সিজনের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি টাকা। অর্থাৎ প্রতি পর্বে তার আয় প্রায় ৬ কোটি টাকা।

এমন পারিশ্রমিকের কারণে টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া উপস্থাপকদের তালিকায় দ্রুতই উঠে এসেছেন অজয়। তবে বিপুল এই অঙ্কও তাকে টিভির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সঞ্চালকের আসনে বসাতে পারেনি।

এই তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। প্রায় দেড় দশক ধরে ‘বিগ বস’ সঞ্চালনা করে টেলিভিশন দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছেন তিনি। অনুষ্ঠানের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও।

ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগ বস’-এর শুরুর দিকের মৌসুমগুলোতে প্রতি পর্বে সালমানের পারিশ্রমিক ছিল প্রায় আড়াই কোটি টাকা। পরবর্তী সময়ে কয়েক দফায় তা বেড়েছে। ‘বিগ বস’-এর ১৫ ও ১৬তম মৌসুমে তার পারিশ্রমিক সপ্তাহপ্রতি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলেও দাবি করা হয়।

চার মাসের একটি দীর্ঘ মৌসুম হিসাব করলে সালমানের পারিশ্রমিক প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। সে তুলনায় অজয়ের প্রতি পর্বে ৬ কোটি টাকা পারিশ্রমিক নিঃসন্দেহে বড় অঙ্ক। তবে টেলিভিশন উপস্থাপনায় সালমানের বিশাল পারিশ্রমিকের রেকর্ড এখনও ধরাছোঁয়ার বাইরে।

এদিকে, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতার টেলিভিশন অভিষেক ‘ক্রাইম পেট্রোল’-এ কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা। অজয়ের উপস্থিতিতে অনুষ্ঠানটির দর্শকসংখ্যা ও জনপ্রিয়তা কতটা বাড়ে, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম