শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কদিনের ব্যবধানে বড় বিপদ থেকে বাঁচলেন অপু বিশ্বাস, জানালেন নেপালের ভয়াবহ অভিজ্ঞতা

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কদিনের ব্যবধানে বড় বিপদ থেকে বাঁচলেন অপু বিশ্বাস, জানালেন নেপালের ভয়াবহ অভিজ্ঞতা

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো শুটিং ইউনিট। পরিস্থিতি বিবেচনায় নেপালের শুটিং স্থগিত করে শুক্রবার (২৮ আগস্ট) দেশে ফিরেছেন তারা।

দেশে ফিরে নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন অপু বিশ্বাস।

অভিনেত্রী জানান, ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। অথচ পরদিন ২৭ আগস্ট ওই পথ দিয়েই কাঠমান্ডু ফেরার কথা ছিল ‘শিকার’ সিনেমার ইউনিটের। একদিনের ব্যবধানেই বড় বিপদ এড়ান তারা।

অপু বিশ্বাস বলেন, ‘আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছিই এ দুর্ঘটনা ঘটে। আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল।’

তিনি জানান, দুর্যোগের কারণে ওই সড়কে আগামী ১৫ থেকে ২০ দিন যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমন ভয়াবহ পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে অমানবিক উল্লেখ করে অপু বলেন, ‘মানুষ যখন এত বড় দুর্ভোগের মধ্যে আছে, তখন সেখানে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক। তাই পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিই। এরপর সবাই নিরাপদে দেশে ফিরে আসি।’

‘শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি ও রজতাভ দত্ত। নেপালের দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্ত-অনুরাগীরা।

শুক্রবার কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ মুখার্জিও জানান, তারা নিরাপদে দেশে ফিরেছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম