শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নেপালে নিরাপদে আছেন অপু বিশ্বাস, ‘চিন্তা করবেন না’

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেপালে নিরাপদে আছেন অপু বিশ্বাস, ‘চিন্তা করবেন না’

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতির মধ্যে নিরাপদে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বুধবার (২৬ আগস্ট) নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৯৮ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো।

বর্তমানে নেপালের পোখারায় অবস্থান করছেন অপু বিশ্বাস। দেশে ফেরার অপেক্ষায় থাকা এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন এবং তাঁর জন্য কাউকে চিন্তা না করতে।

বুধবার সন্ধ্যায় অপু বিশ্বাস বলেন, ‘আমি পোখারাতে আছি। যেখানে আছি নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি, এই রাস্তা ঠিক হতে মাসখানেক সময় লাগবে।’

তিনি জানান, গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এরপর শুক্রবারের ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা।

অপু বলেন, ‘ফ্লাইটে অনেক চাপ চলছে। কাঠমান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরব।’

নেপালের ভয়াবহ পরিস্থিতির মধ্যে নিজের জন্য উদ্বিগ্ন না হয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার জন্য চিন্তা করবেন না। সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অন্যরা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম