শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব, ৫ অক্টোবর হাজিরার নির্দেশ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব, ৫ অক্টোবর হাজিরার নির্দেশ

ফাইল ছবি

বলিউড সুপারস্টার সালমান খান, তার বোন আলভিরা খান অগ্নিহোত্রী এবং ‘বিয়িং হিউম্যান’ জুয়েলারির বিপণনকারী প্রতিষ্ঠান স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড-এর পরিচালকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সমন জারি করেছেন ভারতের চণ্ডীগড় জেলা আদালত। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৫ অক্টোবর অভিযুক্তদের আদালতে সশরীরে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলাটি দায়ের করেছেন চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তা। তার অভিযোগ, মিথ্যা আশ্বাস ও লাভজনক ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে তাকে মনিমাঝরায় ‘বিয়িং হিউম্যান’ জুয়েলারির একটি এক্সক্লুসিভ শোরুম চালু করতে উৎসাহিত করা হয়। এতে তিনি প্রায় ৩ কোটি রুপি বিনিয়োগ করেন, যার মধ্যে শোরুম নির্মাণ ও সাজসজ্জায় ব্যয় হয় প্রায় ১ কোটি রুপি।

অভিযোগে বলা হয়েছে, চুক্তির সব শর্ত পালন করলেও প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়িক সহায়তা পাননি তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ‘বিয়িং হিউম্যান’ অলংকার সরবরাহের মূল শোরুম বন্ধ হয়ে যাওয়ায় পণ্যের সংকট তৈরি হয় এবং তার ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়ে। এ ঘটনায় সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছয়জন ব্যক্তি ভুল তথ্য দিয়ে তাকে বিনিয়োগে প্ররোচিত করেছেন বলেও অভিযোগ করেন অরুণ গুপ্তা।

তবে অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, ২০১৮ সালে অরুণ গুপ্তার সঙ্গে সম্পাদিত চুক্তিতে সালমান খানের কোনো সরাসরি ভূমিকা ছিল না। তাদের ভাষ্য অনুযায়ী, ২০১৫ সালে সালমান খান ফাউন্ডেশন কেবল ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ড ব্যবহারের লাইসেন্স দিয়েছিল। এরপর অলংকার উৎপাদন, বিপণন ও বিক্রয়সংক্রান্ত সব কার্যক্রমের দায়িত্ব ছিল স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেডের ওপর।

চণ্ডীগড় জেলা আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ ৫ অক্টোবর নির্ধারণ করেছেন।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম