শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকার ‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকার ‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা

গত কয়েক বছরে নতুন প্রজন্মের একাধিক টালিউড অভিনেত্রী ঢাকাই সিনেমায় অভিষেক করেছেন। ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের পর গত কোরবানির ঈদে ঢাকার চলচ্চিত্রে নাম লেখান অভিনেত্রী সৃজা দত্ত। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা এবং অভিনেত্রী– দুজনই।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এ ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান মধুমিতা। ওই চরিত্রের সুবাদে বাংলাদেশেও তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। এর আগে ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এবার প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন এই অভিনেত্রী।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। গল্পের কেন্দ্রে থাকবেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, গল্প ও চরিত্র– দুটিই তাঁর ভীষণ পছন্দ হয়েছে। চরিত্রটিতে একাধিক স্তর থাকায় অভিনয়ের সুযোগও অনেক।

নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং চলতি বছরই শুটিং শুরু হবে। আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে মহরত। সেদিনই আনুষ্ঠানিকভাবে অন্যান্য শিল্পীর নাম ঘোষণা করা হবে। পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দিলেও নানা কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত এই সিনেমা আগামী বছরের কোনো এক ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম