শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে নতুন মাইলফলক স্পর্শ করেছে। নারীকেন্দ্রিক তেলেগু সিনেমার মধ্যে এটি অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্জনে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন সামান্থা।

সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, নির্মাতা রাজ নিদিমোরু একটি আইপ্যাডে সিনেমাটির সর্বশেষ বক্স অফিস আয়ের হিসাব সামান্থাকে দেখান। স্ক্রিন আনলক করেই আয় ১০০ কোটি রুপি ছাড়ানোর খবর দেখে বিস্মিত হন তিনি। এরপর হাসিমুখে বলেন, ‘আমরা ১০০ কোটি করেছি।’

ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে সামান্থা লিখেছেন, সিনেমাটি মুক্তির আগে অনেকেই সন্দেহ করেছিলেন দর্শক আদৌ এটি দেখতে আগ্রহী হবেন কি না। এমনকি একজন প্রদর্শক তাকে বলেছিলেন, বড় কোনো নায়ক না থাকলে দর্শক নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে চান না।

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে সামান্থা বলেন, পরিবর্তন আনতে হলে ঝুঁকি নিতেই হয়। তার বিশ্বাস, ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য ভবিষ্যতে নারীপ্রধান গল্প ও সিনেমার প্রতি প্রদর্শক এবং দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলাতে ভূমিকা রাখবে।

নন্দিনী রেড্ডি পরিচালিত সিনেমাটি নির্মাণ করেছেন রাজ নিদিমোরু। ট্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করেছেন রাজ নিদিমোরু, সামান্থা রুথ প্রভু ও হিমান্ক রেড্ডি দুভুরু।

গত ১৯ জুন মুক্তি পাওয়া ‘মা ইনতি বাঙ্গারাম’ ইতোমধ্যে বাজেটের তিন গুণেরও বেশি আয় করেছে বলে জানা গেছে। একই সঙ্গে এটি একক নারীপ্রধান তেলেগু সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের প্রথম নজির গড়েছে।

সিনেমাটিতে সামান্থার পাশাপাশি অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী, শ্রীমুখী ও আনন্দ।

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুকে বিয়ে করেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘মা ইনতি বাঙ্গারাম’ সিনেমার প্রথম সাফল্য উদযাপন করতে গিয়ে সংসারে নতুন অতিথি আসার কথা জানান এই তারকা দম্পতি। প্রথমবারের মতো মা হতে চলেছেন সামান্থা। সব মিলিয়ে সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে দারুণ সময় পার করছেন সামান্থা।সূত্র: আউটলুক ইন্ডিয়া

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম