শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অরিজিতের মতো কি প্লেব্যাক ছাড়ছেন প্রীতম

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অরিজিতের মতো কি প্লেব্যাক ছাড়ছেন প্রীতম

চলতি বছরের শুরুতে হঠাৎ প্লেব্যাক ছাড়ার ঘোষণা দেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার এমন সিদ্ধান্ত নিয়ে সংগীতমহলে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। অরিজিতের প্লেব্যাক ছাড়ার মাস পাঁচেক পর এবার প্লেব্যাক ছাড়ার আভাস দিলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক, গীতিকার ও কণ্ঠশিল্পী প্রীতম চক্রবর্তী। নিজের জন্মদিনে দেওয়া এক পোস্টে নতুন যাত্রা ও ভিন্নভাবে জীবন কাটানোর কথা জানিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন তিনি।

১৯৭১ সালের ১৪ জুন কলকাতায় জন্ম নেওয়া প্রীতম রোববার ৫৫ বছরে পা রেখেছেন। জন্মদিন উপলক্ষে সাদা-কালো কয়েকটি ছবি পোস্ট করে তিনি ভক্তদের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানান।

বিগত আড়াই দশকে বলিউড ইন্ডাস্ট্রিকে একাধিক ব্লকবাস্টার গান উপহার দেওয়া প্রীতম বলেন, “আজ আমি নিজেকে কয়েক বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে জীবনটাকে একেবারে অন্যভাবে বাঁচব। যেসব বিষয় এতদিন মিস করেছি, সেগুলোর স্বাদ নেওয়ার জন্য এই সিদ্ধান্ত। এখন নতুন সফরে পা রাখার সময় এসেছে, যে কাজগুলোকে এতদিন অপেক্ষা করিয়ে রেখেছিলাম, সেটাই করব।’

এরপর অরিজিৎ সিং স্টাইলে প্রীতম বলেন, ‘বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা আমার দারুণ। তবে বরাবরই অজানা-অচেনা পথের প্রতি আমার কৌতূহল বেশি। আপনাদের সবার ভালোবাসা ও সমর্থনের জন্য সবসময় ধন্যবাদ।’

শিল্পীর এমন পোস্টে স্পষ্ট যে বলিউডের প্রযোজক-পরিচালকদের চাহিদামাফিক নয়, বরং নিজের জন্য গান বাঁধা শুরু করবেন তিনি।

যদিও পোস্টে কোথাও অবসরের কথা সরাসরি উল্লেখ করেননি, তবুও কয়েক ঘণ্টার মধ্যেই তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই এটিকে মূলধারার সঙ্গীত থেকে বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখেছেন। একজন লিখেছেন, ‘আগে অরিজিৎ, এখন আপনি! দুই কিংবদন্তির মূলধারা থেকে সরে যাওয়া সত্যিই কষ্টের।’
আরেকজনের মন্তব্য, ‘বলিউডের বাণিজ্যিক সঙ্গীত থেকে বিরতি নিচ্ছেন? এটা হয়তো ইন্ডাস্ট্রির ক্ষতি, কিন্তু প্রকৃত সঙ্গীতপ্রেমীদের জন্য নতুন কিছুর শুরু হতে পারে।’

তবে কেউ কেউ আশাবাদীও ছিলেন। একজন ভক্ত লিখেছেন, ‘প্রীতম স্যার, আশা করি আরও দুর্দান্ত গান উপহার দেবেন। আপনি এমন একজন, যিনি প্রতিটি যুগের সঙ্গীতের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন।’

প্রীতমের এই পোস্টকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। কারণ, চলতি বছরের শুরুতে অরিজিতের যখন প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তখন অরিজিতের সিদ্ধান্তের পক্ষে কথা বলেছিলেন প্রীতম। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘শিল্পীরা অবসর নেন না, তারা শুধু বিরতি নেন এবং নতুন কিছু খুঁজে দেখেন। অরিজিৎকে নিজের গতিতে চলতে দেওয়া উচিত।’

প্রীতম বা তার টিমের পক্ষ থেকে অবসরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তাই তার জন্মদিনের পোস্টকে অবসরের ঘোষণা হিসেবে নিশ্চিতভাবে দেখার সুযোগ নেই।

প্রসঙ্গত, সম্প্রতি ‘ককটেল ২’ সিনেমার অ্যালবাম মুক্তি পেয়েছে, যে অ্যালবামের ‘মাশুকা’ গানটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গানের সুর চুরি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এর মধ্যে বলিউড ছাড়ার ইঙ্গেত দিলেন প্রীতম। সূত্র: দ্য স্টেটসম্যান

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম