রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফজলুর রহমান বাবুর কণ্ঠে পল্লীকবির গান

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফজলুর রহমান বাবুর কণ্ঠে পল্লীকবির গান

নদী ও জাহাজিদের জীবনভিত্তিক গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘মাস্তুল’ এর প্রচারণায় যুক্ত হচ্ছে পল্লীকবি জসীমউদ্দীন-এর কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’। গানটির নতুন সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু।

সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, মাস্তুল-এর গল্প আবর্তিত হয়েছে নদী ও ভাসমান মানুষের জীবনকে কেন্দ্র করে। সেই আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গান খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে ‘আমায় ভাসাইলি রে’।

নির্মাতার ভাষ্য, শুরুতে সিনেমার জন্য নতুন গান তৈরির পরিকল্পনা ছিল। তবে আলোচনার একপর্যায়ে বারবার ফিরে আসে পল্লীকবির এই জনপ্রিয় গানটির নাম। পরে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এটিকেই চূড়ান্ত করা হয়। গানটির নতুন সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব।

গানের কন্ঠ দেওয়া প্রসঙ্গে ফজলুর রহামান বাবু বলেন, ‘সিনেমাটি সংগ্রামী জীবনের কথা উঠে এসেছে। নির্মাতা মনে করেছে সিনেমার প্রমোশনের জন্য একটি গান দরকার। তার চাওয়া থেকেই আমার কন্ঠের প্রোমেশানাল গানটি যুক্ত করা হয়েছে। বেশ আগে ‘আমায় ভাসাইলি রে’ এর কিছু অংশে কন্ঠ দিয়েছি। এ সিনেমায় আমার কোন সংলাপ নেই। অথচ এতে আমি একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছি। গান ও অভিনয় মিলে সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী।’

গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ বিশ্বপ্রিমিয়ারের পর বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে মাস্তুল। গান গাওয়ার পাশাপাশি মাস্তুল সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন বাবু। সিনেমায় আরও অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যা।

আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা রয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে ‘আমায় ভাসাইলি রে’ প্রকাশের মধ্য দিয়েই শুরু হবে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা। এমনটিই জানিয়েছেন নির্মাতা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম