শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কানের লাল গালিচায় নজর কাড়লেন অদিতি রাও

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানের লাল গালিচায় নজর কাড়লেন অদিতি রাও

গত ১২ মে ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে শুরু হয়েছে বিশ্ব সিরেনমার অন্যথম মর্যাদাপূর্ণ আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ২৫ মে পর্যন্ত। ১৩ দিনের এই উৎসবকে কেন্দ্র করে আলো ঝলমলে লালগালিচা, ক্যামেরার ঝলকানি, বিশ্বের সেরা নির্মাতা ও তারকাদের পদচারণায় মুখর রয়েছে শহরটি। তাই বিশ্বের সিনেমা ও ফ্যাশনের সবচেয়ে আলোচিত মঞ্চকে নিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন শিরোনাম।

উৎসবের পঞ্চম দিনে নতুন সিনেমার প্রিমিয়ার, লালগালিচায় তারকা উপস্থিতি মিলিয়ে জমজমাট ছিল আয়োজন। এ দিনে কানের লাল গালিচায় নজর কাড়েন বলিউড অদিতি রাও হায়দারি। সবুজ রঙের থাই-স্লিট গাউনে কানের রেড কার্পেটে হাঁটতেই তিনি যেন ছড়িয়ে দেন রাজকীয় গ্ল্যামার।

এই বিশেষ লুকের জন্য তিনি বেছে নেন ডিজাইনার টনি ওয়ার্ডের কাস্টম কৌচার গাউন, যা এসএস-২৫ কৌচার কালেকশনের অংশ। আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম-সব জায়গাতেই তার এই উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে।

এবারই অদিতি রাও হায়দারির কানে তার প্রথম উপস্থিতি নয়। এর আগে স্ট্রাইপড হল্টার-নেক ড্রেসে তিনি ভিন্নধর্মী আধুনিক লুক উপস্থাপন করেছিলেন তিনি। পরবর্তীতে শাড়ি পরে কনসারভেটিভ-গ্ল্যাম স্টাইলে আলোচনায় আসেন, যেখানে তিনি মজার ছলে লেখেন, ‘শাড়ি পরেছি… একেবারে ঐতিহ্যবাহী উপায়ে। বিপ্লবী, জানি!

অন্যদিকে এবারের কানে আলোচনায় ছিলেন আরও কয়েকজন তারকা, যাদের ফ্যাশন ও আচরণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যেমন অভিনেত্রী আলিয়া ভাট এবং উর্বশী রাউতেলা–এর রেড কার্পেট উপস্থিতি নিয়েও সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে-কারও প্রশংসা, কারও কড়া সমালোচনা।

১৯৪৬ সালে যাত্রা শুরু করা কান চলচ্চিত্র উৎসবকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর মে মাসে ফ্রান্সের কান শহরে বসে এই আয়োজন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র, নির্মাতা ও শিল্পীরা অংশ নেন। শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, বিশ্ব সিনেমার ভবিষ্যৎ প্রবণতা, রাজনীতি, সংস্কৃতি ও শিল্পভাবনারও গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয় এ উৎসব।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম