শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শুটিং সেটে অন্তঃসত্ত্বা দীপিকার প্রতি কতটা যত্নশীল শাহরুখ

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শুটিং সেটে অন্তঃসত্ত্বা দীপিকার প্রতি কতটা যত্নশীল শাহরুখ

শুধু পর্দার নায়ক নন—বাস্তব জীবনেও বলিউড অভিনেতা শাহরুখ খান যে কতটা মানবিক তার প্রমাণ মিলেছে বহুবার। ‘কিং’ সিনেমার শুটিং সেটে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাধ্যমে আবারও সেটাই প্রমাণ করলেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, শুটিং সেটে অন্তঃসত্ত্বা অভিনেত্রীর দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন কিং খান। অতি সাধারণ এই আচরণই মুহূর্তে ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলা ‘কিং’ ছবির শুটিংয়ের ফাঁস হওয়া সেই ক্লিপে দেখা যায়, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কিছুটা সতর্ক হয়ে পড়েন দীপিকা। ঠিক সেই মুহূর্তে পাশে থাকা শাহরুখ নিজের ব্যাগ অন্যের হাতে দিয়ে এগিয়ে আসেন এবং হাতে ধরে নিরাপদে অভিনেত্রীকে সিঁড়ি পার হতে সাহায্য করেন। কয়েক সেকেন্ডের এই আচরণ দর্শকদের কাছে হয়ে উঠেছে বিশেষ। বলিউড বাদশাহকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সহ-অভিনেত্রীদের প্রতি সম্মান ও সহমর্মিতার নজির গড়েছেন শাহরুখ। গেল বছর জাতীয় পুরস্কার মঞ্চে রানির মুখার্জির শাড়ির আঁচল সামলে দেওয়ার মুহূর্তও বেশ আলোচনায় এসেছিল।

‘কিং’ সিনেমার শুটিং সেটের আরও কিছু মুহূর্তে ধরা পড়েছে দুই তারকার উপস্থিতি। কখনও গানের দৃশ্যের প্রস্তুতি, কখনও অন্যান্য মুহূর্ত। এদিন ঢিলেঢালা পোশাকে দীপিকার স্বচ্ছন্দ উপস্থিতি এবং শাহরুখের স্টাইল দেখে বোঝা যাচ্ছে, সিনেমার আবহ তৈরি হচ্ছে বেশ বড় মাপের।

‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শুটিংয়ের ‘লিকড ভিডিও’ সামনে আসায় অসন্তোষও প্রকাশ করেছেন তিনি।

তার ভাষ্য, বহু পরিশ্রমে তৈরি হওয়া দৃশ্য এভাবে আগেভাগে সামনে এলে দর্শকদের জন্য পরিকল্পিত চমক নষ্ট হয়ে যায়। তাই তিনি অনুরাগীদের অনুরোধ করেছেন, এমন ভিডিও বা ছবি আর ছড়িয়ে না দিতে।

‘কিং’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও তার কন্যা সুহানা খানকে। এতে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সী ও রানী মুখার্জীসহ অনেকে। সূত্র: দ্য ওয়াল

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম