শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সুশান্ত-জিয়ার মৃত্যু, নতুন করে কাকে দুষলেন তনুশ্রী

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুশান্ত-জিয়ার মৃত্যু, নতুন করে কাকে দুষলেন তনুশ্রী

বলিউডে মাফিয়া সংস্কৃতি, স্বজনপ্রীতি ও নানা অনিয়য়ের প্রতিবাদে প্রকাশ্যে কথা বলতে দেখা যায় শিল্পীদের। সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার দাবি, ইন্ডাস্ট্রির ‘মাফিয়া সংস্কৃতি’ই নাকি প্রাণ কেড়ে নিয়েছে সুশান্ত সিং রাজপুত ও জিয়া খানের মতো প্রতিভাবান শিল্পীদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, জীবনের শেষ সময়ে সুশান্ত ও জিয়া মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। তাঁদের মৃত্যু নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি বলেও দাবি তাঁর।

তার কথায়, ‘বলিউডে অবশ্যই মাফিয়া আছে। না থাকলে এত প্রতিভাবান মানুষ এভাবে চলে যেতেন না।’

প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আত্মহত্যার মতো সিদ্ধান্ত হঠাৎ করে কেউ নেয় না। এর পেছনে থাকে দীর্ঘদিনের মানসিক চাপ, যা একজন মানুষকে চরম অবস্থায় ঠেলে দেয়। যদি এটাকে আত্মহত্যা বলেও ধরা হয়, তবুও কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল?’

অভিনেত্রীর অভিযোগ, বলিউডে একটি প্রভাবশালী গোষ্ঠী রয়েছে, যারা নিজেদের নিয়মে ইন্ডাস্ট্রি চালায়। তাদের কথা না মানলে বা স্বাধীনভাবে কাজ করতে চাইলে শিল্পীদের নানা সমস্যার মুখে পড়তে হয়। অনেক ক্ষেত্রে তাঁদের কাজের সুযোগ কমিয়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান তনুশ্রী। পরবর্তীতে ‘মি টু’ আন্দোলনের সময়ও তিনি ইন্ডাস্ট্রির নানা অস্বচ্ছ দিক নিয়ে সরব হয়েছিলেন।

তবে তার এই বক্তব্য নিয়ে বিতর্কও কম নয়। অনেকে মনে করছেন, প্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ নতুন করে বিভ্রান্তি তৈরি করতে পারে। তবুও, তনুশ্রী দত্তের এই মন্তব্য আবারও বলিউডের অন্দরমহলের অজানা দিক নিয়ে প্রশ্ন তুলেছে। সূত্র: দ্য ওয়াল

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম