শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএনপির ঘরে চমক, নিলেন সংরক্ষিত আসনের মনোনয়নপত্র

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপির ঘরে চমক, নিলেন সংরক্ষিত আসনের মনোনয়নপত্র

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীনসহ বেশ ক’জন তারকা বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিষয়টি নিশ্চিত করেছেন রুকাইয়া জাহান চমক স্বামী আজমান নাসির।

তিনি বলেন, কুষ্টিয়া-৪ আসন থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমাও দিয়েছে চমক।

এদিকে, শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। এদিন বিকেলে সাক্ষাৎকার পর্বে অংশ নিয়েছেন চমক।

সাক্ষাৎকার দিয়ে বের হয়ে চমক গণমাধ্যমকে বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।’

তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বিএনপিকে সার্ভ করতে চাই কি-না? বলেছি, হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। কিন্তু আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। বিএনপি যদি আমাকে সেই সুযোগ দেয় বা এই প্ল্যাটফর্মটা দেয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব।’

শুক্রবার দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকেও একটি পোস্ট দিয়েছেন চমক। কিছুটা রহস্য রেখে পোস্টে তিনি বলেন, ‌‌‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন রুকাইয়া জাহান চমক। বেশকিছু নাটকে অভিনয় দিয়ে বছর কয়েকের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। ছোটপর্দার পাশাপাশি কাজ করেছেন বেশকিছু জনপ্রিয় ওয়েব কন্টেন্টেও। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার পক্ষে সোচ্চার ছিলেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম