শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চুক্তিবদ্ধ হয়েও একাধিক সিনেমা থেকে বাদ, কঠিন সময়ের গল্প বললেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুক্তিবদ্ধ হয়েও একাধিক সিনেমা থেকে বাদ, কঠিন সময়ের গল্প বললেন প্রিয়াঙ্কা

বলিউড থেকে হলিউড। দুই ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা শক্ত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এই সাফল্যের পেছনে রয়েছে বহু প্রত্যাখ্যান আর কঠিন অভিজ্ঞতার গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেসব নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

প্রিয়াঙ্কা জানান, ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। স্বজনপ্রীতি ছাড়াই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে গিয়ে নানা বাধার মুখে পড়তে হয়েছে তাঁকে। এমনকি বলিউডের ‘রাজনীতি’ তাকে মানসিকভাবে ভেঙেও দিয়েছিল।

অভিনেত্রী জানান, একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরও হঠাৎ করেই তাকে বাদ দেওয়া হয়। তখন তিনি ‘সালাম-ই-ইস্ক’ এর শুটিং করছিলেন। সেই সময়ই নতুন একটি ছবিতে অভিনয়ের সুযোগ পান এবং চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু পরে সহ-অভিনেতার আপত্তির কারণে তাকে সেই প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রিয়াঙ্কার ভাষায়, ‘ইন্ডাস্ট্রিতে প্রথম আসার সময় স্বজনপ্রীতির অর্থই বুঝতাম না। মনে করতাম, যেমন আমার বাবা-মা আমার ভালো চান, তেমনই তারকারাও তাদের সন্তানদের জন্য ভালো চান। পরে বুঝেছি, বিষয়টা এত সহজ নয়।’

মাত্র ২২ বছর বয়সে ক্যারিয়ার শুরু করার পর থেকেই প্রত্যাখ্যান যেন তার নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে পেশা বদলানোর কথাও ভেবেছিলেন।

তিনি আরও জানান, একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও পরে তাকে জানানো হয়, সেই চরিত্রের জন্য তাকে আর প্রয়োজন নেই। যদিও ছবির নাম প্রকাশ করেননি অভিনেত্রী।

সব বাধা পেরিয়েও অভিনয়ের স্বপ্ন ছাড়েননি প্রিয়াঙ্কা। আর সেই দৃঢ়তার ফলেই আজ তিনি আন্তর্জাতিক অঙ্গনে সফল এক তারকা—যার পেছনে লুকিয়ে আছে সংগ্রাম, প্রত্যাখ্যান আর ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণামূলক গল্প। সূত্র: এই সময়

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম