শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নারীদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে বদলে গেল ম্রুণালের ভাবনা

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারীদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে বদলে গেল ম্রুণালের ভাবনা

ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজের জায়গা তৈরি করদতে সহজ পথ পাড়ি দিতে হয়নি ম্রুণাল ঠাকুরকে। ক্যারিয়ারের শুরুতে নানা বাধা ও হেনস্থার মুখোমুখি হলেও ‘সীতা রামম’ সিনেমার সাফল্য তার জীবন ও ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

অভিনয়ের বাইরেও ব্যক্তিগত জীবনের এক অজানা দিক সম্প্রতি সামনে এনেছেন এই অভিনেত্রী। একসময়ে বন্ধু হিসাবে মেয়েদের নিয়ে বিরূপ মনোভাব ছিল তার। ছিল ভিন্ন ধারণাও।

এক সাক্ষাৎকারে ম্রুণাল জানান, ছোটবেলা থেকেই তার বন্ধুত্ব ছিল মূলত পুরুষদের সঙ্গে। এমনকি বড় হওয়ার পরও সেই চিত্র বদলায়নি। পাঁচজনের দলে তিনি একমাত্র মেয়ে থাকতেন।

নারীদের সঙ্গে গভীর বন্ধুত্ব হতে পারে—এমন ধারণাই ছিল না ম্রুনালের। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে প্রথমবার নারী বন্ধু হয়। বিশেষ করে ভাবনায় পরিবর্তন আসে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে পরিচয়ের পর। হায়দরাবাদ যাওয়ার পথে বিমানে তাদের প্রথম দেখা, আর সেখান থেকেই শুরু হয় ঘনিষ্ঠতা।

ম্রুণালের ভাষায়, ‘তামান্না ভাটিয়ার সঙ্গে পরিচয়ের পর থেকে আমরা যেন দুই বোন হয়ে গেছি। তামান্নার সঙ্গে তার সম্পর্ক শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ নয়, বরং তা এক ধরনের পারিবারিক বন্ধনে রূপ নিয়েছে।’

অভিনেত্রীর মতে, পরিণত বয়সে তৈরি হওয়া বন্ধুত্বই সবচেয়ে গভীর হয়। ৩০ বছর পার করে যে সম্পর্ক গড়ে ওঠে, সেটিই সত্যিকারের বোঝাপড়া ও আস্থার জায়গা তৈরি করে।

সব মিলিয়ে, নারীদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে একসময় যে দূরত্ব ছিল, এখন তা বদলে গিয়ে মৃণালের জীবনে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। সূত্র: আনন্দবাজার অনলাইন

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম