শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাগদান ও বিয়ে নিয়ে নতুন তথ্য দিলেন লুবাবা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাগদান ও বিয়ে নিয়ে নতুন তথ্য দিলেন লুবাবা

বিনোদন জগত ছাড়ার পর হঠাৎ করেই নতুন জীবনের খবর দিয়ে আলোচনায় আসেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী সিমরিন লুবাবা। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে তিনি জানান, ‘আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” এরপর থেকেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে বিয়ের গুঞ্জন।

তবে এবার নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন লুবাবা। বুধবার ফেসবুকে নতুন একটি ছবি প্রকাশ করে জানান, বিয়ে নয়, বাগদান সেরেছেন তিনি।

বুধবার প্রকাশ করা ছবিতে বাগদত্তার সঙ্গে দেখা যাচ্ছে লুবাবাকে। তবে বর বা কনের চেহারাই স্পষ্ট নয়। ফলে প্রকাশ্যে আসেনি পাত্রের ছবি ও পরিচয়।

বাগদান ও বিয়ের বিষয়টি স্পস্ট জানিয়ে লুবাবা লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, প্রায় এক বছর আগে শোবিজ অঙ্গনকে বিদায় জানান সিমরিন লুবাবা। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় রয়েছেন তিনি এবং পর্দা প্রথা মেনে নিজের জীবনযাপন তুলে ধরছেন।

সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া লুবাবার দাদা ছিলেন প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদের। তার অনুপ্রেরণাতেই ছোটবেলায় অভিনয়জগতে পথচলা শুরু করেন লুবাবা এবং শিশুশিল্পী হিসেবেই দর্শকদের কাছে পরিচিতি পান।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম