শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা দেশে ফিরলেন?

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে প্রিয়াঙ্কা দেশে ফিরলেন?

ইতালির জমকালো রেড কার্পেটে নজর কাড়ার পরই নতুন সফরের ইঙ্গিত দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ইঙ্গিতই এবার বাস্তবে রূপ নিল। নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে ভারতের ফিরেছেন তিনি। দিল্লি বিমানবন্দরে পা রাখতেই ক্যামেরাবন্দি হন এই গ্লোবাল তারকা।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে একেবারে স্বচ্ছন্দ লুকে দেখা যায় তাকে। স্যাটিন সিলভার শার্ট, নীল জিনস, মাথায় ডেনিম ক্যাপ আর চোখে বড় গোল চশমা-সাধারণ সাজেই নজর কাড়েন তিনি। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের সাধুবাদ জানান। ভক্তদের অনুরোধও ফেরাননি; হাসিমুখে ছবি তুলেছেন সবার সঙ্গে।

এই সহজ-সরল আচরণই যেন আবারও মনে করিয়ে দেয়, আন্তর্জাতিক তারকা হলেও দেশের মাটির টান এখনো অটুট। সামাজিক মাধ্যমে ভেসে উঠেছে প্রশংসা।

দিল্লিতে নামার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, “চলো, আরও এক অ্যাডভেঞ্চার।” তবে সফরের আসল উদ্দেশ্য এখনো জানাননি তিনি।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি তাকে দেখা গেছে ‘দ্য ব্লাফ’ সিনেমায়। সামনে রয়েছে পরিচালক এস. এস. রাজামৌলি–এর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’, যেখানে তার সঙ্গে থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমার। দীর্ঘ আট বছর পর এই ছবির মাধ্যমেই ভারতীয় বড় পর্দায় ফিরছেন তিনি।

সব মিলিয়ে, আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশের মাটিতে ফেরা—প্রিয়াঙ্কা চোপড়ার এই সফর যেন নতুন এক অধ্যায়ের সূচনা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম