শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গানে আপত্তিকর অঙ্গভঙ্গি, প্রেপ্তার আতঙ্কে বাদশা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গানে আপত্তিকর অঙ্গভঙ্গি, প্রেপ্তার আতঙ্কে বাদশা

ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশার মিউজিক ভিডিওতে স্কুল পোশাক পরা মেয়েদের ভিন্নভাবে উপস্থাপনসহ কিছু বিষয় ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাদশাকে তলব করেছে হরিয়ানা মহিলা কমিশন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছে। ফলে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

বাদশার বিরুদ্ধে অভিযোগ, ‘টটিরী’ গানের ভিডিওতে স্কুলের পোশাক পরা মেয়েদের দেখানো হয়েছে। সেখানে দেখা যায়, তারা কাঁধের ব্যাগ নামিয়ে গানের তালে নাচতে শুরু করে। সমালোচকদের মতে, এ ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়াতে পারে। এ ছাড়া গানে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগও উঠেছে।

শনিবার হরিয়ানা পুলিশ জানায়, অশ্লীল ও আপত্তিকর গান প্রকাশের অভিযোগে বাদশার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছে। পাশাপাশি গানটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

বিতর্কের মধ্যে এদিন লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন বাদশা। তিনি বলেন, “সম্প্রতি আমার নতুন গান ‘টটিরি’ প্রকাশিত হয়েছে। আমি দেখেছি এই গানের ভিডিও নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি তাদের আপত্তিকে সম্মান জানাই।”

তিনি আরও বলেন, তিনি নিজে হরিয়ানার মানুষ এবং ওই অঞ্চলের কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

বাদশার ভাষ্য, “আমি নিজে হরিয়ানার ছেলে। যারা আমাকে চেনেন তারা জানেন, আমার ভাষা, খাবার, জীবনযাপন ও পরিচয় গভীরভাবে হরিয়ানভির সঙ্গে যুক্ত। আমি একজন গর্বিত হরিয়ানভি। কোনো শিশু বা নারীকে অসম্মান বা কুরুচিকর কিছু বলার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমাকে হরিয়ানার ছেলে ভেবে ক্ষমা করে দিন।” সূত্র: আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন

    Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম