শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাফী তাঁর ‘প্রেশার কুকার’ উৎসর্গ করেছেন তারেক মাসুদকে

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাফী তাঁর ‘প্রেশার কুকার’ উৎসর্গ করেছেন তারেক মাসুদকে

বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ–এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিজের প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ উৎসর্গ করেছেন নির্মাতা রায়হান রাফী। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটি রাফীর ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা করছে।

মাদ্রাসায় পড়াশোনা করা এক কিশোরের মনে চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন—কিন্তু সেই স্বপ্নের বাস্তবতা নিয়ে ছিল সংশয়। ঠিক সেই সময় তারেক মাসুদের নির্মিত মাটির ময়না এবং তাঁর নিজের মাদ্রাসা জীবনের গল্প রাফীকে নতুন করে আত্মবিশ্বাসী করে তোলে। সেই অনুপ্রেরণার ঋণ স্বীকার করতেই ‘প্রেশার কুকার’ উৎসর্গ করেছেন তিনি।

রাফী বলেন, ‘প্রযোজক হিসেবে আমার যাত্রা শুরু হচ্ছে ‘প্রেশার কুকার’ দিয়ে। তারেক মাসুদকে দেখে সিনেমা বানাতে অনুপ্রাণিত হয়েছি। তাই মনে হয়েছে, আমার প্রথম প্রযোজিত সিনেমাটি তাঁকেই উৎসর্গ করা উচিত।’
সম্প্রতি প্রকাশিত ছবির নতুন পোস্টারেও ‘মাটির ময়না’র আবহের প্রতিফলন লক্ষ করা গেছে। এক পোস্টে রাফী লিখেছেন, ‘কোন মাটির ময়না গাইবে আমার মুক্তির গান?’—সঙ্গে যুক্ত করেছেন ‘আ ট্রিবিউট টু তারেক মাসুদ’।

নারীকেন্দ্রিক গল্পে নির্মিত ‘প্রেশার কুকার’ ছবির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। গত চার বছর কোরবানির ঈদে ছবি মুক্তি দিলেও এবার রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে রাফীর নতুন এই প্রযোজনা।

ঢাকা শহরের দ্রুত সাফল্য পাওয়ার তীব্র প্রতিযোগিতা আর নারীদের নীরব সংগ্রামকে রূপকভাবে ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করেছেন নির্মাতা। তাঁর ভাষায়, চাপ যত বাড়ে, বিস্ফোরণের সম্ভাবনাও তত বাড়ে—কিন্তু সেই চাপ ভেঙে শেষ পর্যন্ত উঠে আসবে একদল নারীর মুক্তির গান।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম