শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘যারা নির্বাচিত হবেন, দেশ গঠনে তারা যেন একযোগে কাজ করেন’

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘যারা নির্বাচিত হবেন, দেশ গঠনে তারা যেন একযোগে কাজ করেন’

আজ সকাল থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুন বাংলাদেশ গড়ে তোলায় এই নির্বাচনের ভূমিকা অপরিসীম। তাই সাধারণ মানুষের মতো সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ও রাষ্ট্র ব্যবস্থার পালাবদল নিয়ে মেতে আছেন জল্পনা-কল্পনায়। এবারই প্রথম ভোট দেবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আইশা খান।

‘ভোট দেওয়ার অভিজ্ঞতা কেমন, তা আদৌ জানা হয়নি। এবার হবে। প্রথমবার সংসদ নির্বাচনে ভোট দিতে চলেছি আমি–এই ভাবনা মনকে আন্দোলিত করছে।’

তিনি বলেন, ‘ঢাকা-১০ আসনের ভোটার আমি। বিধি মেনে শুধু ভোট দেওয়া নয়, ভোটাধিকারের মতো নির্বাচিত সরকারের কাছে কিছু প্রত্যাশাও আছে। আমি চাই, যারা নির্বাচিত হবেন, দেশ গঠনে তারা যেন একযোগে কাজ করে যান। রাষ্ট্র সংস্কারের যা কিছু করা প্রয়োজন, সেদিকে তাদের যেন সজাগ দৃষ্টি থাকে; যাতে করে প্রতিবছর আমরা সে সমস্যাগুলোর সম্মুখীন হই, তার যেন সঠিক সমাধান হয়।’

এই অভিনেত্রী বলেন, ‘মৌলিক অধিকার বাস্তবায়নসহ দেশকে যেন এমনভাবে গড়ে তোলা হয়, সেখানে সব রকম ভেদাভেদ ভুলে সবাই শান্তিতে বসবাস করতে পারেন।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম