শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিয়ামের সিনেমায় শাতাফ, শ্রীলঙ্কায় সারলেন শুটিং

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিয়ামের সিনেমায় শাতাফ, শ্রীলঙ্কায় সারলেন শুটিং

আসন্ন ঈদের সিনেমা ‘রাক্ষস’ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্রে দেখা দিতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা শাতাফ ফিগার। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা তিনি কাজ করেছেন নায়ক সিয়াম আহমেদের সঙ্গে। এতে তাকে দেখা যাবে খল-অভিনেতার চরিত্রে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বাংলা ও বলিউডে পরিচিত মুখ শাতাফ ফিগারকে সর্বশেষ দেখা গেছে অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন মাসি’ সিনেমায়। এবার সিয়াম অভিনীত ‘রাক্ষস’–এর মাধ্যমে ঢালিউডে পা রাখছেন তিনি।

জানা গেছে, ‘রাক্ষস’ সিনেমার একটি বড় অংশের শুটিং হয়েছে শ্রীলঙ্কায়। সেখানেই সিয়াম আহমেদের সঙ্গে একাধিক অ্যাকশন দৃশ্যে অংশ নেন শাতাফ ফিগার। শুটিং চলাকালে বিদেশের লোকেশনে টানা কাজের পাশাপাশি তিনি স্থানীয় পরিবেশ ঘুরে দেখেন এবং টিমের সদস্যদের সঙ্গে সময় কাটান।

সিনেমাটির গল্পে রোমান্স ও অ্যাকশন, দুই উপাদানই গুরুত্ব পেয়েছে বলে আগে জানিয়েছিলেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও নায়ক সিয়াম আহমেদ। তখনই জানা যায়, খলনায়কের ভূমিকায় বাংলা ও মুম্বাইয়ের একজন পরিচিত অভিনেতাকে নেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয়নি, পরে জানা যায় সেই চরিত্রেই অভিনয় করেছেন শাতাফ ফিগার।

এই ছবির মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমায় অভিষেক হচ্ছে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়েরও। তিনি ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর মুক্তি পায় ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক। রোমান্টিক ইমেজের খোলস ছেড়ে রক্তমাখা চেহারা আর ভয়ংকর দৃষ্টিতে এক অচেনা অবতার রূপে হাজির হন সিয়াম।

ফার্স্ট লুকে দেখা যায়, একটি সাদা বাথটাব-কিন্তু সেখানে পানি নয়, রক্তে ভরা। সেই রক্তের ভেতর পড়ে আছে একটি মৃত বাঘ। পাশে দাঁড়িয়ে সাদা স্যুট–বুট পরা সিয়াম আহমেদ। মুখে গোলাপের ডাঁটা, এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। ক্যামেরা ধীরে ওপরে উঠতেই দেখা যায়-ধবধবে সাদা একটি ঘর, যার মেঝে জুড়ে ছোপ ছোপ রক্ত। এক শটেই ‘রাক্ষস’–এর ভয়ংকর আবহ স্পষ্ট হয়ে ওঠে।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাক্ষস’ সিনেমা দিয়ে সিয়ামের সঙ্গে শাতাফ ফিগারের জুটি দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্য হয়, সে দিকেই এখন নজর।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম