শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হলিউডে ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত, সঙ্গে জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হলিউডে ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত, সঙ্গে জেনিফার লোপেজ

‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অনবদ্য অভিনয় করে একদিকে পেয়েছেন অগণিত দর্শকের প্রশংসা ও ভালোবাসা। একই সঙ্গে সেরা অভিনেতা হিসেবে বিক্রান্ত ম্যাসির ঝুলিতে উঠেছে জাতীয় পুরস্কার। এরপরও কয়েক মাস আগে হঠাৎ করেই অভিনয় ছাড়ার ঘোষণা দেন এই বলিউড তারকা।

কী কারণ, কেন হঠাৎ তার এমন সিদ্ধান্ত–সেসব প্রশ্নের খোলাখুলি কোনো জবাব দেননি বিক্রান্ত। শুধু বলেছিলেন, হাতের কাজগুলো শেষ করে অভিনয়ে বিরতি টানবেন। হাতে রাখা সেই কাজের তালিকায় যে হলিউড সিনেমাও আছে, সেই খবরটি অনেকদিন গোপনই ছিল।

তাই যখন জানা গেল, হলিউডে পা রাখছেন বিক্রান্ত ম্যাসি এবং ‘হোয়াইট’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন–তখন সিনেমাপ্রেমীদের অনেকে চমকে গেছেন। আরও একবার চমকে দেওয়ার মতো খবর এলো ‘হোয়াইট’-এর নির্মাতাদের পক্ষ থেকে।

জানা গেল, এই সিনেমায় বিক্রান্ত ম্যাসির সহশিল্পী হিসেবে পর্দায় দেখা যাবে হলিউডের সুপারস্টার অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজকে। এই সময় অনলাইনসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ‘হোয়াইট’-এ বিক্রান্ত ম্যাসির পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন জেনিফার লোপেজ।

থ্রিলার ঘরানার সিনেমায় একটি গানও গাইবেন তিনি। যেটি একই সঙ্গে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় রেকর্ড করা হবে। সিনেমার পরিচালনায় থাকছেন সিদ্ধার্থ আনন্দ। এরই মধ্যে সিনেমার সিংহভাগ অংশের শুটিং শেষ। ইংরেজি এবং স্প্যানিশ ভাষা ছাড়াও আরও ২১টি ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। সূত্র: ফিল্মফেয়ার

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম