শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইউটিউবে শাবনূরের অসমাপ্ত ছবির ফুটেজ, জানেন না নির্মাতা-নায়িকা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউটিউবে শাবনূরের অসমাপ্ত ছবির ফুটেজ, জানেন না নির্মাতা-নায়িকা

গত বছরের শুরুর দিকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর দুটি সিনেমায় কাজ করার ঘোষণা দিয়েছিলেন। মহরত শেষে পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার শুটিংও শুরু হয়। তবে শুটিং সম্পূর্ণ না করেই অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। দেশে ফিরে আবার কাজ শুরু করার কথা থাকলেও তার আগেই ইউটিউবে প্রকাশ পেয়েছে সিনেমার কিছু ফুটেজ। বিষয়টি জানেন না সিনেমার পরিচালক ও নায়িকা।

আরাফাত হোসেন পরিচালিত ‘রঙ্গনা’ সিনেমা প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা। ইউটিউবে ফুটেজ প্রকাশের বিষয়ে কথা বলেছেন তারা দুজনেই।

পরিচালক আরাফাত হোসেন লেন, ‘গত কয়েক মাস শাবনূর আপুর সঙ্গে নিয়মিত কথা হয়েছে। তিনি দেশে ফিরলে নতুন করে ছবিটি শুরু করার কথা ছিল। কিন্তু কয়েকজন ফোন দিয়ে জানাচ্ছেন, আগের শুট করা কিছু দৃশ্য ইউটিউবে দেখা যাচ্ছে। আমি ও শাবনূর আপু এগুলোর কিছুই জানি না।’

অন্যদিকে প্রযোজক মৌসুমী মিথিলা জানান ভিন্ন কথা বলেছেন। তিনি বলেন, “শাবনূর আপু দেশে ফিরলে ‘রঙ্গনা’ নতুন করে শুরু করব। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে পুরনো দৃশ্যগুলো ব্যবহার করা যাবে না। তাছাড়া দীর্ঘ বিরতির কারণে লুকেও অসমঞ্জস্য দেখা দেবে। তাই ভেবেছি—দর্শককে বঞ্চিত করে লাভ নেই, যেটুকু শুট হয়েছে সেটুকুই দেখুক।”

এর আগে পরিচালক জানান, ‘রঙ্গনা’ সিনেমায় থাকছে তিনটি গান লিখেছেন কবির বকুল। সুর–কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমার কাহিনি লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

গত বছরের ১৩ জানুয়ারি ‘রঙ্গনা’ সিনেমায় যুক্ত হন অভিনেতা ফজলুর রহমান বাবু। সে সময় তিনি বলেন, ‘একটি সিনেমার গল্প পড়েই তার ভবিষ্যৎ বোঝা যায়। এখানকার গল্পটা পড়ে মনে হয়েছে কাজ করা যায়। পরিচালক নতুন বা পুরনো—সেটা দেখি না, দেখি গল্প আর প্রস্তুতি। এতে শাবনূরের মতো অভিনেত্রীও যুক্ত হয়েছেন। সব কিছু মিলেই কাজ করতে রাজি হয়েছি। আমি তরুণদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। আশা করছি, সিনেমাটি সব শ্রেণির মানুষের পছন্দ হবে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম