শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরানের কিংবদন্তি নির্মাতা নাসের মারা গেছেন

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের কিংবদন্তি নির্মাতা নাসের মারা গেছেন

বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নাসের তাঘভাই মারা গেছেন। আজ সকালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামাজিক মাধ্যমে নাসেরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী মারজিয়েহ ভাফামেহর।

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘মাই আঙ্কেল নেপোলিয়ন’ এর মাধ্যমে সর্বাধিক পরিচিত নাসের দীর্ঘ ছয় দশকের কর্মজীবনে ইরানি চলচ্চিত্রকে নতুন ভাষা ও গভীরতা দিয়েছেন।

১৯৪১ সালে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে জন্মগ্রহণ করেন নাসের তাঘভাই। ষাট ও সত্তরের দশকে তিনি ইরানি চলচ্চিত্রে এক নতুন ধারার সূচনা করেন।

১৯৬৯ সালে ‘ক্লেম ইন দ্য প্রেজেন্স অফ আদারস’ চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং ইরানি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে দেয় ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ক্লাসিক টেলিভিশন সিরিজ ‘মাই আঙ্কেল নেপোলিয়ন’, যা আজও ইরানি জনপ্রিয় সংস্কৃতির এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।

তার অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খোরশিদ’ (১৯৮৭) আন্তর্জাতিক স্বীকৃতি পায়। পরবর্তীতে তিনি ‘ওহ ইরান’ ও ‘পেপার ইউদাউট লাইন্স’ (২০০১) নির্মাণ করেন, যা ইরানি সমাজ ও রাজনীতির সূক্ষ্ম বাস্তবতা ফুটিয়ে তোলে। সূত্র: ইরান ফ্রন্টপেজ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম