শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘কল্কি’র সিক্যুয়েল থেকে দীপিকার সরে দাঁড়ানোর নেপথ্যে কী

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘কল্কি’র সিক্যুয়েল থেকে দীপিকার সরে দাঁড়ানোর নেপথ্যে কী

পারিশ্রমিক বাড়ানো এবং সিনেমার লভ্যাংশ দাবি, শুটিংয়ের জন্য সময় বেঁধে দেওয়া থেকে শুরু করে দীপিকা পাড়ুকোনের বেশ কিছু বিষয় নিয়ে শোরগোল চলছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। এই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে অপেশারিত্বের অভিযোগ ছাড়াও শোনা যাচ্ছে নানা গুঞ্জন। যার একটি ‘কল্কি’ সিনেমার সিক্যুয়েল থেকে অভিনেত্রীর বাদ পড়া।

খবর রটেছে, অপেশাদারি আচরণের কারণে দীপিকাকে ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ দিয়েছেন সিনেমার নির্মাতারা। কিন্তু এবার উঠে এলো প্রকৃত সত্য। জানা গেল, নির্মাতা নয়, ‘কল্পি’র সিক্যুয়েল ছেড়েছেন দীপিকা নিজে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে প্রযোজনা সংস্থা বৈজন্তী মুভিজের তরফে জানানো হয়েছে, ‘দীর্ঘ আলোচনার পর আমরা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে ‘কল্কি ২৮৯৮’ ছবিতে দীপিকা পাড়ুকোন থাকছেন না। আমরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে আমাদের কাজ করা সম্ভব হয়ে উঠছে না। তা ছাড়া কল্কির মতো সিনেমার সিক্যুয়েলে অভিনয় করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন।’

নির্মাতাদের পক্ষ থেকে এমন ঘোষণার পর দীপিকার অপেশাদার আচরণ নিয়ে নতুন করে সামালোচনায় মেনে উঠেছেন নেটিজেনরা। তবে সমালোচনা জোরালো হয়ে উঠতে না উঠতে বেরিয়ে এসেছে তথ্য।

অভিনেত্রীর ঘনিষ্ঠজনের সূত্র থেকে জানা গেছে, নির্মাতারা দীপিকাকে ছেঁটে ফেলেননি, বরং অভিনেত্রী নিজেই ‘কল্কি’র মেগাবাজেট সিক্যুয়েল ছেড়ে দিয়েছেন। নেপথ্যে রয়েছে বিস্ফোরক কারণ। কী সেই কারণ?

এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ঠিক হয়েছিল সিক্যুয়েলের গল্প এগোবে দীপিকা পাড়ুকোনকে ঘিরে। তবে পরে নির্মাতারা অভিনেত্রীকে জানান, চিত্রনাট্যে বদল হয়েছে। যেখানে দীপিকার পর্দার উপস্থাপনা কমিয়ে একেবারে ক্যামিওর চরিত্রে আনা হয়! এ খবর কানে যেতেই দীপিকা হতভম্ব হয়ে যান, কারণ অভিনেত্রী নিজেও মুখিয়ে ছিলেন ‘কল্কি ২’-এর শুটিং করার জন্য। আর ঠিক এই কারণেই চব্বিশ সালের ব্লকবাস্টার সিনেমার মেগাবাজেট সিক্যুয়েল থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা।

‘কল্কি’ সিনেমায় অভিনেত্রী হিসেবে আবার নিজের জাত চিনিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সিনেমার একটি দৃশ্যে অভিনেত্রী যেভাবে দুঃসাহসী অবতারে ধরা দেন, তাতে দর্শকদের গায়েও কাঁটা দিয়েছিল। যেখানে প্রায় অর্ধনগ্ন অবস্থায় উন্মুক্ত স্ফীতোদর নিয়ে আগুনে ওপর দিয়ে হাঁটতে দেখা গিয়েছিল অন্তঃসত্ত্বা দীপিকাকে। সিনেমার এমন দৃশ্য আর অনবদ্য অভিনয়ের কারণেই দীপিকা অগণিত দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন। এ কারণে অধিকাংশ দর্শকের প্রত্যাশা ছিল, ‘কল্কি’র সিক্যুয়েল নির্মিত হলে সেখানে যেন দীপিকার চরিত্রটি তুলে আনা হয়।

এদিকে চলচ্চিত্র অঙ্গনের সমালোচনাকে পাশ কাটিয়ে দীপিকা যখন নতুন করে কাজের ফেরার ঘোষণা দিয়েছেন, তখন নতুন এক বিপত্তি সামনে এসে দাঁড়িয়েছে। রীতিমতো আইনি বিপাকে পড়েছেন নন্দিত এই বলিউড তারকা। জানা গেছে, দীপিকা পাড়ুকোনসহ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের ছয়জন শীর্ষকর্তার নাম উঠে এসেছে রাজস্থানের ভরতপুরে দায়ের হওয়া এক এফআইআরে।

অভিযোগ, তারা এমন এক গাড়ির প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন, যার নির্মাণগত ত্রুটি রয়েছে বলে দাবি করা হয়েছে। মামলা দায়ের করেছেন এক স্থানীয় বাসিন্দা, যিনি অভিযোগ করেছেন, তিনি ২০২২ সালে একটি ওই কোম্পানির গাড়ি কিনেছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই গাড়িটিতে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় এবং একাধিকবার অভিযোগ জানানোর পরও সমস্যার সমাধান করা হয়নি।

এই ঘটনাটি এমন সময় সামনে এসেছে, যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের দায়িত্বশীলতা নিয়ে বাড়তি নজর দেওয়া হচ্ছে। গত বছর সুপ্রিম কোর্টের এক রায়ে স্পষ্টভাবে জানানো হয়েছিল, বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য তারকারাও দায়ী হবেন। যে কারণে দীপিকার পাশাপাশি এফআইআর দায়ের করা হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নামেও। কারণ দীপিকা শুভেচ্ছদূত হওয়ার সাত বছর আগে ১৯৯৮ সাল থেকে শাহরুখ খান এই গাড়ির কোম্পানির প্রচারণার সঙ্গে যুক্ত।

গত বছর শাহরুখ-দীপিকা দুজনকে একসঙ্গে এই গাড়ির বিজ্ঞাপনে দেখা গিয়েছে। এই ক্ষেত্রে এফআইআর নথিভুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা, বিশেষ করে এটি সরাসরি তারকা ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের দায়বদ্ধতার প্রশ্ন তুলছে, যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রচারকদের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য দায়ী করেছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম