শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

২০১৪-এর স্মৃতি ফিরিয়ে বাংলাদেশকে হারাতে চায় হংকং

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২০১৪-এর স্মৃতি ফিরিয়ে বাংলাদেশকে হারাতে চায় হংকং

প্রায় এক দশক আগের সেই স্মৃতি এখনও ভোলেনি হংকং। ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে টেস্ট খেলুড়ে বাংলাদেশকে হারিয়েছিল আইসিসির সহযোগী সদস্য দেশটি। এবার এশিয়া কাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ম্যাচের আগে সেই স্মৃতিই মনে করালেন হংকংয়ের অলরাউন্ডার নিজাকাত খান।

টি-টোয়েন্টিতে এটিই ছিল দুই দলের একমাত্র লড়াই। সেই ম্যাচে বাংলাদেশকে ১০৮ রানে গুটিয়ে দেন হংকংয়ের বোলাররা। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জয়ের নায়ক ছিলেন নিজাকাত। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘খুব বিশেষ জয় ছিল, বাংলাদেশকে তাদের মাঠে হারানো খুব কঠিন। আমার ম্যাচটা ভালোভাবেই মনে আছে। একটা পর্যায়ে তারা ভালো খেলছিল, কিন্তু আমরা ম্যাচে ফিরে আসি। খুব স্মৃতিময় এক জয়।’

যদিও সেবারের কোনো খেলোয়াড় এখনকার বাংলাদেশ দলে নেই, তবুও হংকং আত্মবিশ্বাসী আবারও বিস্ময় তৈরি করতে। নিজাকাতের ভাষায়, ‘টি-টোয়েন্টি ক্রিকেট খুব অদ্ভুত খেলা। দুই-তিন ওভারে পুরো ম্যাচ ঘুরে যায়। আমাদের স্পিন বিভাগ শক্তিশালী, মোরতাজা, এহসান খান আছে। ব্যাটসম্যানদের মধ্যে বাবর হায়াত, জিসান আলি, আইজাজ খান আছে যারা ম্যাচ জেতাতে পারে।’

নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান নেই বাংলাদেশ দলে। তবে যারা আছেন তাদের সামর্থ্য স্বীকার করেছেন তিনি, ‘বাংলাদেশে এখন বিশ্বমানের খেলোয়াড় আছে। তবুও আমাদের বিশ্বাস আছে, আমরা আবারও চমক দিতে পারব।’

নিজাকাত আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো হুমকি নেই। আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন, জিতবেন। শক্তিশালী দলের সঙ্গে খেলছেন নাকি দুর্বল দলের সঙ্গে এতে কিছু যায় আসে না। অতীতেও এমন হয়েছে। আমরাও করেছি। আফগানিস্তানকে হারিয়েছি, বাংলাদেশকেও হারিয়েছি। যদি আমরা প্রথম বল থেকে সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি, আপনি জানেন না কী হবে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম