শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঘরে বসে দেখা যাবে রাজ-ফারিণের ‘ইনসাফ’

বিনোদন ডেস্ক   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘরে বসে দেখা যাবে রাজ-ফারিণের ‘ইনসাফ’

ওটিটি প্ল্যাটফর্মে আসছে কোরবানি ঈদের ‘ইনসাফ’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি। ‘এশা মার্ডার’ দিয়ে শুরু হয়েছিল গত কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ওটিটি যাত্রা। গত ৩১ জুলাই বিঞ্জে এশা মার্ডার মুক্তির পর ৭ আগস্ট চরকি ও হইচইয়ে আসে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এবার এলো ইনসাফ।

আগামী ৪ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে চরকিতে মুক্তি পাবে শরিফুল রাজ-তাসনিয়া ফারিণ অভিনীত ইনসাফ। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসীকে নিয়ে সবাই যখন আতঙ্কে, তখন তাঁকে নিয়ে কাজ শুরু করে পুলিশ কর্মকর্তা জাহান খান। এ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

ইনসাফ সিনেমায় অনেক চমক রেখেছেন নির্মাতা। ভিন্ন লুকে তিনি হাজির করেছেন মোশাররফ করিমকে। সিনেমায় মোশাররফ অভিনয় করেছেন একজন চিকিৎসকের চরিত্রে। তাঁর অভিনীত চরিত্রটির মাধ্যমে তুলে এনেছেন চিকিৎসাসেবার সিন্ডিকেশনের কথা। অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। তাঁর উপস্থিতিও চমকে দিয়েছে দর্শকদের। এ ছাড়া ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুনভাবে ব্যবহার করা হয়েছে সিনেমায়।
সংগীতশিল্পী-অভিনেত্রী জেফারও আছেন ইনসাফে।

‘ধামাকা’ শিরোনামের গানে পারফর্ম করেছেন তিনি। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ও নাভেদ পারভেজের সংগীতায়োজনে গানটিও গেয়েছেন জেফার।

ওটিটিতে মুক্তি প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ‘সিনেমাটি যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, নির্মাতা হিসেবে সেটাই আমার চাওয়া। ইনসাফ চরকিতে মুক্তি পাওয়ার মাধ্যমে সবার হাতের মুঠোয় চলে যাবে সিনেমাটি। দেশের বাইরের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন, এটা সত্যিই আনন্দের। প্রেক্ষাগৃহে মুক্তির পর ইনসাফ সিনেমার কথা মুখে মুখে ছড়িয়েছিল, আশা করব, ওটিটিতে মুক্তির পরও এমনটা হবে। সিনেমাটি নিয়ে সবাই কথা বলবেন, লিখবেন, সেটাই প্রত্যাশা।’

ইনসাফ সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ। নাজিম উদ দৌলা ও সঞ্জয় সমাদ্দারের গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমাদ্দার। তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম