শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পিএইচডিওয়ালা দ্বিতীয় স্বাধীনতা বুঝতে পারছে না কেন, প্রশ্ন ফারুকীর

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিএইচডিওয়ালা দ্বিতীয় স্বাধীনতা বুঝতে পারছে না কেন, প্রশ্ন ফারুকীর

আজ ৫ আগস্ট পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক বছর পূর্তি। গত বছরের এই দিনে গণআন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী শাসনব্যবস্থার। এই পরিবর্তন দেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছেন অনেক মানুষ। তবে এটা মানতে নারাজ তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

দেশ নতুন করে স্বাধীন হয়েছে তা প্রতিটি শ্রেণি পেশার মানুষ বুঝতে পারলেও কতিপয় পিএইচডিওয়ালারা বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার নিজের ফেসবুকে একটি পোস্টে লেখেন, “রিকশাচালকরা চিৎকার করে বলছে, দেশ স্বাধীন হইছে। তরুণরা বলছে, আমাদের বিজয় দিবস। শত শত মানুষ বলছে, স্বাধীন হইলাম। এই মানুষদের তো কেউ শিখাইয়া দেয়নি। তাহলে কি করে বুঝলো তারা পরাধীন? কি করে বুঝলো তারা স্বাধীন? তারা যেটা বুঝলো, কতিপয় পিএইচডিওয়ালা বুঝতে পারলো না কেন? তাদের পিএইচডি মন ‘দ্বিতীয় স্বাধীনতা’ বুঝতে পারছেনা কেনো?”

এরপর তিনি লেখেন, ‘মাস্টারমশাই থিওরি নয়, কান পাতেন গিয়ে ঐ দিনের উচ্ছ্বসিত মানুষদের বুকে। দেখবেন গুম-খুন-নিজ দেশে পরাধীন থাকার অপমানের বিরুদ্ধে জিকির হচ্ছিল তাঁদের বুকে। আর স্পন্দিত হচ্ছিল আবরার ফাহাদ। এই একটা নামের দেয়ালের নীচে চাপা পড়ে গেছে ফ‍্যাসিবাদ আর আগ্রাসনবাদ।’

তিনি আরও বলেন, “আজকের এই দিনটা শুরু করেছি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ দেখে। আজকে সারাদিন মানিক মিয়াতে আমাদের সাথে আবরার ফাহাদ থাকবেন। হাজার শহীদেরা থাকবেন। আর থাকবেন জালেমমুক্ত হওয়ার আনন্দ।”

সবশেষে তিনি জনপ্রিয় গানের একটি লাইন উল্লেখ করে লিখেছেন, “শোনো মহাজন, আমরা অনেকজন’।”

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম