শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘পাঠান আর টাইগার আমাদের ফোনের স্ক্রিনেই আগুন ধরায়’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘পাঠান আর টাইগার আমাদের ফোনের স্ক্রিনেই আগুন ধরায়’

বুধবার ভারতসহ ১০০টিরও বেশি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’ এই ছবির মধ্য দিয়ে প্রায় চার বছর পর সিনেমা মুক্তি পেল বলিউড বাদশাহর। কাজেই ‘পাঠান’ নিয়ে শাহরুখভক্তদের উচ্ছ্বাস একটু বেশিই।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, আজ বুধবার প্রথম দিনের প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল উপচে পড়া। দেশের নানা প্রান্ত থেকে আসছে এমন খবর। দর্শকের চাপ সামলাতে ভারতের বিভিন্ন রাজ্যে সকাল ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকেই শুরু করা হয়েছে পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ফার্স্ট ডে ফার্স্ট শো থেকেই সিনেমা হাউজফুল। দর্শকদের মন জয় নিয়েছে পাঠান। অ্যাকশন হিরো রূপে শাহরুখকে দেখে একেবারে মুগ্ধ দর্শক। হট অ্যান্ড কুল লুকে দীপিকার অ্যাকশন সিকোয়েন্সেও বুঁদ পাঠানের দর্শক। সঙ্গে জন আব্রাহামের অ্যাকশন তো রয়েছেই। সব মিলিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের পরেই ব্লকব্লাস্টার মুভির তকমা লেগেছে পাঠানের গায়ে।

বেশিরভাগ দর্শক টুইটারে পাঠান সিনেমা নিয়ে ইতিবাচক রিভিউ দিচ্ছেন। পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখেছেন তাদের মতে, সিনেমার প্রথম ভাগেই নাকি পাঠান একেবারে সুপারহিট!

পাঠান দেখে টুইটারে এক দর্শক লিখেছেন, ‘পাঠান বোমবাস্টিক। দারুণ। পারফেক্ট মশালাদার মুভি। যদি না দেখেন তাহলে মিস করবেন।’ অন্য এক দর্শক লিখেছেন, ‘পাঠান আর টাইগার আমাদের ফোনের স্ক্রিনেই আগুন ধরায়। তাহলে বিগ স্ক্রিনে কেমন হবে ভাবুন।’ ‘পাঠান ম্যানিয়ে শুরু। ‘দ্য লাস্ট অব দ্য স্টার’ বলে মন্তব্য করেছেন পাঠানের আরও এক দর্শক।

পাঠান দেখে এক শাহরুখ ভক্ত লিখেছেন, ‘দ্য কিং ইজ ব্যাক।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘শাহরুখ ম্যাজিক তো সিলভার স্ক্রিনে ফিরল। সেই সঙ্গে দীপিকা আর জনের অভিনয়ও দুর্ধর্ষ।’ পাঠান দেখে টুইটারে আরেকজন লিখেছেন, ‘সিনেমায় যে থ্রিলারের স্বাদ রয়েছে তা প্রতি পরতে উপভোগ করতে পারবেন। সিনেমা শেষ না হওয়া পর্যন্ত সেই টানটান উত্তেজনা থাকবে।’

বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘পাঠান ব্লকবাস্টার। স্টাইল, স্কেল, গান, অ্যাকশন, চমক… পাঠান-এ সব কিছুই রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বমহিমায় ফিরে এসেছেন শাহরুখ। নিঃসন্দেহে ২০২৩-এর প্রথম ব্লকবাস্টার পাঠান-ই।’

পাঠান সিনেমায় শাহরুখ-দীপিকা-জন ধামাকার পাশাপাশি সালমান খানের ১০ মিনিটের ক্যামিও চরিত্রেও কুপোকাত দর্শক। সেই সঙ্গে এ সিনেমায় বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রাণার চরিত্র মন জয় করে নিয়েছে দর্শকদের।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম