শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিল্পকলায় পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত কর্মশালা শুরু

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিল্পকলায় পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত কর্মশালা শুরু

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আজ ২২ জুন থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী মৃৎশিল্প (টেপা পুতুল) এবং শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা। বেলা ১২ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, উপপরিচালক প্রদ্যোত কুমার দাস, একাডেমির প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা এবং কর্মশালার প্রশিক্ষকবৃন্দ।

মৃৎশিল্প কর্মশালা (টেপা পুতুল) প্রশিক্ষণ কর্মশালা জাতীয় চিত্রশালায় প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন দেবাশীষ পাল ও অসীম হালদার। এই কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) জান্নাতুল ফেরদৌস কেয়া। শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা জাতীয় চিত্রশালায় প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন অসিত দে ও মোহাম্মদ শোয়েব। এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান/সংগঠনের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। এতে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (সংগীত ও যন্ত্র) মোনালীন আজাদ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম